বিনোদন

Love & War: বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং হবে বিদেশে, কবে মুক্তি পাবে ছবি?

সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশলকে প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে।

Truth Of Bengal: সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনয় করছেন। গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং। ১২৫ দিনের শুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির জন্য। ছবির বেশিরভাগ শ্যুটিংই ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।(Love & War)

আরও পড়ুনঃ Murshidabad: মানসিক চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের, গ্রেফতার আইনাল হক

ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। তবে এবার জানা যাচ্ছে, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হবে বিদেশে। রণবীর, আলিয়া ও ভিকিকে নিয়ে সিসিলিতে চলবে শুটিং। প্রায় এক মাস সেখানেই চলবে ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং। এরপর দেশে ফিরে শেষ হবে ছবির বাকি থাকা চূড়ান্ত অংশের শুটিং। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির পুরো শুটিং শেষ হবে অক্টোবর নাগাদ।(Love & War)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশলকে প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে। ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায়। সূত্রের খবর, আগামী ২০২৬’র ২০ মার্চ মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বক্স অফিসে হিট। বছরের পর বছর ধরে একের পর এক ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের। পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। এই ছবি বক্স অফিসে দারুণ সফল। এবার দেখার ফের সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বলিউড কোন নতুন হিট ছবি পায়।(Love & War)

Related Articles