NH10: যোগাযোগের লাইফলাইনে ফের ধস, বারবার ধাক্কা পর্যটন অর্থনীতিতে
সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপর থেকে প্রকাণ্ড আকারের একটি বোল্ডার নেমে আসে।
Truth Of Bengal: ছক্কা হাঁকাচ্ছে বর্ষা,বিরাম নেই বৃষ্টির। ফুঁসছে উত্তরবঙ্গে নদীগুলি। শুক্রবার রাত থেকে পাহাড়ে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বর্ষণের ধাক্কায় লাইফলাইন বন্ধ হয়ে পড়েছে।শনিবার ভোর রাতে বড়সড়ো ধস নামে কালিঝোরা ও সেবকের মাঝামাঝি জায়গায়। ধসের কারণে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে বন্ধ যানচলাচল।বড় বড় আকারের পাথর ১০নম্বর জাতীয় সড়কে পড়ে থাকায় বিপত্তি হয়। সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপর থেকে প্রকাণ্ড আকারের একটি বোল্ডার নেমে আসে। দিনের বেলা হলে বড়সড়ো দুর্ঘটনা হয়ে যেত।ভোররাতে ধস নামায় প্রাণহানি না হলেও যোগাযোগ ব্যবস্থাকে ধাক্কা দেয়। গত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে অনুমান প্রশাসনের।(NH10)
ফের ভোগান্তি সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে (NH10)। শনিবার ভোর রাতে বড়সড়ো ধস নামে কালিঝোরা ও সেবকের মাঝামাঝি জায়গায়। ধসের কারণে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে বন্ধ যানচলাচল। যে ভাবে বড় বড় আকারের পাথর রাস্তায় পড়েছে, তাতে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপর থেকে প্রকাণ্ড আকারের একটি বোল্ডার নেমে আসে। দিনের বেলা হলে বড়সড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যেত। গত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে অনুমান প্রশাসনের।
গত কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কের (NH10) একাধিক জায়গায় ছোট-বড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তার বিভিন্ন অংশে ফাটলও দেখা যায়। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সড়ক সংস্কারের জন্য কিছু দিন বন্ধ থাকার পর ১৫ অগাস্ট সন্ধ্যার পর খুলে দেওয়া হয় সিকিমের এই লাইফলাইন। এ বার সেই ১০ নম্বর সড়ক আবার বন্ধ হয়ে গেল।
কালিঝোড়া এলাকায় ধস বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কের (NH10) উপর দিয়ে যান চলাচল ফের একবার নতুন করে কালিঝোড়া এলাকায় ধস। আর ধস নামতেই বন্ধ ১০০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল। জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিংপং পাহাড়ে। বৃষ্টি শুরু হতেই এদিন আচমকাই পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে পড়ে রাস্তার উপর। তবে সেই সময় কোন গাড়ি চলাচল না করায় কিছুটা হলেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলা যেতে পারে। ধস পড়তেই একেবারে দশ নম্বর জাতীয় সরকারের উপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকরা।
এরপরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ধস হারানো কাজ শুরু হয়। ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ হতেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা বিকল্প রূপ অর্থাৎ সেবক থেকে লাভা গরু বাথান দিয়ে সিকিম বা কালিংপং পৌঁছানো যাবে। যদিও প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে এই ধস করে। তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ১০ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক করার কাজ চলছে এবং বেশ কিছুটা সময় লাগবে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বভাস উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এতেই ফের একবার চিন্তার ভাঁজ সিকিম প্রশাসনও কালিম্পং প্রশাসনের। উল্লেখ্য গত কয়েকদিন আগেই ধ্বসের কারণে প্রায় ৮ দিন ১০ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে ধর তা কিন্তু একেবারে চিন্তা বাড়াচ্ছে।।






