Road Rescue: ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা পরিদর্শন করলেন দার্জিলিং এর সংসদ রাজু বিস্ত
Darjeeling MP Raju Bista toured landslide-hit sections of NH-10, liaised with NHIDCL officials on urgent repair and slope protection to restore this vital mountain lifeline.
Truth Of Bengal: একটানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা। যদিও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রাস্তা মেরামতের কাজ করছে রাস্তা সংস্কার কারী সংস্থা(Road Rescue)। শনিবার ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা পরিদর্শন করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। তিনি নিজে এদিন ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা পরিদর্শন করেন। এর পাশাপাশি রাস্তা সংস্কারকারী সংস্থার আধিকারিকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন।
[আরও পড়ুনঃ Identity Assault: ভাষা-ভিত্তিক ‘নির্যাতনের’ অভিযোগ, ওড়িশা থেকে কোচবিহারে ফিরলেন মিঠুন]
যদিও সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের বিশেষ করে দার্জিলিং জেলাকে দেশের প্রধানমন্ত্রী ভালবেসে হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না(Road Rescue)। প্রত্যেক বছর বৃষ্টির সময় বন্ধ থাকে। এতদিন এইটা রাজ্য পিডব্লিউডির কাছে ছিল তবে পিডব্লিউডি যেভাবে কাজ করেছে তা বলার বাইরে। কেন্দ্র সরকার থেকে টাকা আসতো কাজ করতো পিডব্লিউডি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পি ডব্লিউ ডি এবং স্থানীয় নেতারা এখানে টাকা কামানোর একটা জায়গা তৈরি করে নিয়েছিল। তবে আমি কেন্দ্র সরকারকে ধন্যবাদ দিব যে এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিয়েছে(Road Rescue)। আর এই ১০ নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল সিকিউরিটির জন্য অনেক বড়’। ইতিমধ্যে এনএইচআই সিডিসিএল কাজটি করছে খুব দ্রুত দুদিনের মধ্যে রাস্তাটি খুলে যাবে।






