Kaushiki Amavasya: সাবেকিয়ানা আর আন্তরিকতার মেলবন্ধনে প্রকৃতিবান্ধব সমিতির কালীপুজো
কৌশিকী অমাবস্যার দিনটি হিন্দু ধর্মে বিশেষ পবিত্র ও তান্ত্রিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়।
Truth of Bengal: নিউ টাউন এলাকার অতি প্রতীক্ষিত কৌশিকী অমাবস্যার কালীপুজোর মধ্যে অন্যতম হল প্রকৃতিবান্ধব সমিতির কালীপুজো। এবছর দেবী কালী মূর্তির প্রতিষ্ঠা করা হয়। কৌশিকী অমাবস্যার দিনটি হিন্দু ধর্মে বিশেষ পবিত্র ও তান্ত্রিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। পুরাণ মতে, এই রাতেই দেবী দুর্গা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর ও অন্যান্য আসুরিক শক্তিকে নিধন করেন। তাই এই দিনে কালীপুজোর মাহাত্ম্য অপরিসীম।(Kaushiki Amavasya)
[আরও পড়ুনঃ চন্দ্রযান ৩ এর সাফল্যে মহাকাশভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা কলকাতায়]
পূজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি বৃহৎ প্রীতিভোজের, যেখানে প্রায় ৭০০ জন মানুষ প্রসাদ গ্রহণ করেন। সমিতির সভাপতি তারক বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের পুজোর থিমই হল আন্তরিকতা আর সাবেকিয়ানা। আড়ম্বর নয়, আমরা চাই মানুষ নিজের মতো করে এই উৎসবকে অনুভব করুক।” (Kaushiki Amavasya)
ধর্মীয় ও তান্ত্রিক দৃষ্টিতে কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণ অনুযায়ী, এই দিনেই দেবী দুর্গা ‘কৌশিকী’ রূপে আবির্ভূত হন এবং অসুর নিধনে ব্রতী হন। এই অমাবস্যায় মা কালীকে তুষ্ট করলে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস। তান্ত্রিক সাধনার জন্যও এই রাত একটি সিদ্ধ রাত্রি বলে ধরা হয়। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবীর সৃষ্টি করেন। তিনিই দেবী কৌশিকী নামে খ্যাত। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।(Kaushiki Amavasya)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
নিউ টাউন প্রকৃতিবান্ধব সমিতি প্রতিবছর দুর্গা পুজোও করে। সেই দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো।






