Jayanta Singh: হাই কোর্টে স্বস্তি, তবু এখনই রেহাই নয়! শর্তসাপেক্ষে জামিন পেল আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিং
বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তা মঞ্জুর করেছেন। তবে এই মুহূর্তে তিনি জেল থেকে রেহাই পাচ্ছেন না
Truth of Bengal: সংগঠিত অপরাধের মামলায় হাই কোর্টে জামিন আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের। যদিও তিনি পেয়েছেন শর্তসাপেক্ষ জামিন। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তা মঞ্জুর করেছেন। তবে এই মুহূর্তে তিনি জেল থেকে রেহাই পাচ্ছেন না (Jayanta Singh)।
আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে জয়ন্ত সিং ঢুকতে পারবেন না বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি তিনি প্রভাবিত করতে পারবেন না সাক্ষীদের। জামিন পেলেও আরও একটি মামলায় তাঁকে জেলে থাকতে হবে। তার শুনানি রয়েছে চলতি মাসের শেষে (Jayanta Singh)।
প্রসঙ্গত, জয়ন্তের কীর্তিকলাপ জনসম্মুখে আসে গতবছর জুলাই মাসে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল বেলঘরিয়া থানার আড়িয়াদহ কেদারনাথ সিংহ রোড এলাকায় দুই যুবক সহ একজনের মাকে তাঁর মারধরের অভিযোগে। এরপরই তাঁকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছিল এবং সেই অনুযায়ী তাঁকে পুলিশ গ্রেপ্তারও করে। তবে এখানেই সব শেষ হয়ে যায়নি। এরপর একেক করে তাঁর অন্যান্য কীর্তিকলাপও প্রকাশ্যে আসে। তালতলা স্পোর্টিংয়ে নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়। একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে তিনি একটিতে জামিন পেয়েছেন। সেক্ষেত্রে দেখার যে অক্টোবরের শুনানিতে রায় তাঁর পক্ষে যায় কিনা। তবে শর্তসাপেক্ষ জামিনের ক্ষেত্রেও যে এলাকায় এক ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে, তা না বললেও চলে (Jayanta Singh)।






