Truth Of Bengal: বসিরহাট থেকে মন্টু সাহাজী: উত্তর ২৪ পরগনা বসিরহাটের নিত্যানন্দ এসএসকে স্কুল মামুদপুর এর ঘটনা। ২০০৩ সালে স্থাপিত এসএসকে স্কুল(Teacher Shortage)। যার পুরো নাম নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল। একসময় এই স্কুলে তিনজন শিক্ষক-শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্র-ছাত্রী ছিল। এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায়। তার কয়েক বছর বাদে অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে আর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। বাকি থাকে একজন শিক্ষিকা । সেই একজন শিক্ষিকাই স্কুলের পঠন-পাঠন চালিয়ে যাচ্ছি। এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়।
[আরও পড়ুনঃ Marital Cruelty: সহবাসে রাজি না হওয়ায় স্ত্রীকে ডিভোর্স, ওড়িশা হাইকোর্টের রায় শুনে হতবাক সবাই!]
ছাত্র-ছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন থেকে ৩৫40 এ এসে দাঁড়িয়েছে।কিন্তু এই স্কুলটা বন্ধ হয়ে গেলে এখন যারা এই স্কুলে পড়ে সেই সব ছাত্র-ছাত্রীরা উড়বে মহাবিপদে(Teacher Shortage)। কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্র-ছাত্রীদের অন্য ইস্কুলে যেতে হলে যেতে হবে তিন থেকে চার কিলোমিটার দূরে। যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কিন্তু এই ইস্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা তার ২০২৬ সালের জানুয়ারি মাসে ৩১ তারিখে অবসর ।এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোন শিক্ষিকা থাকবে না । ফলে বন্ধ হয়ে যাবি স্কুল(Teacher Shortage)। সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে এই স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক। যাতে স্কুলটা বন্ধ না হয়।






