India Russia: ট্রাম্পের শুল্কের জবাবে রাশিয়াকেই আরও কাছে টানছে ভারত, মস্কোয় বার্তা দিলেন জয়শংকর
বৃহস্পতিবার মস্কো সফরে গিয়ে সেই বার্তাই দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। এর জেরে দীর্ঘদিনের বাণিজ্যবন্ধু রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত। বৃহস্পতিবার মস্কো সফরে গিয়ে সেই বার্তাই দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রাশিয়ার রাশিয়ার উপ বিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভের উপস্থিতিতে জয়শংকর বলেন, ‘ভারতে নগরায়ন এবং আধুনিকীকরণের জন্য নতুন নতুন জিনিসের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে রুশ বাণিজ্যিক সংস্থাগুলিকেও আমরা এই সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি (India Russia)।’
আরও পড়ুনঃ Konnagar: মাত্র ৩০ টাকায় কোটিপতি! লটারির টাকায় স্ত্রীর জীবন বাঁচাতে চান সুজিত
পাশাপাশি তিনি জানান, দুই দেশই ইতিমধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত করেছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা এবং ইউরোপের বৃহৎ দেশগুলি রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে। তার পরেও অবশ্য ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখে ভারত। সে কারণে ভারতীয় পণ্যের উপর আপাতত ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা।ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানা চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে ভারতের প্রতি আরও উদার মনোভাব দেখাচ্ছে রাশিয়া (India Russia)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
জানা গিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরের জন্য ভারত বিপুল পরিমাণ রুশ তেলের বরাত দিয়েছে। সম্প্রতি উরালস তেলে ব্যারেলপ্রতি তিন ডলার ছাড় ঘোষণা করেছে রাশিয়া, যা প্রায় ৫ শতাংশ কম দাম। এতে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকেও বড় অঙ্কের সাশ্রয় হবে। প্রসঙ্গত, ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি করে। ফলে সামান্য ছাড়ও শেষ পর্যন্ত বিশাল অঙ্কের লাভ এনে দেয়। সরকারিভাবে কিছু জানানো না হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের শুল্ক চাপানো এবং রাশিয়ার ছাড়—দুই মিলে ভবিষ্যতে ভারত-রাশিয়া বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে (India Russia)।






