Krishnamachari Srikkanth: “ও কি ভুল করেছে?” জয়েসওয়ালের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ শ্রীকান্ত
ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে দলের সহ-অধিনায়কের দায়িত্ব।
Truth of Bengal: আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এক অল্পবয়সী ক্রিকেটারদের দল খেলতে নামবে এশিয়ার শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে। তার উপর বিশেষ চমক দীর্ঘদিন পর শুভমান গিলের ২০ ওভারের ক্রিকেটে ফিরে আসা। শুধু ফিরে আসেননি, বড় দায়িত্বও পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে দলের সহ-অধিনায়কের দায়িত্ব।(Krishnamachari Srikkanth)
[আরও পড়ুনঃ India Russia: ট্রাম্পের শুল্কের জবাবে রাশিয়াকেই আরও কাছে টানছে ভারত, মস্কোয় বার্তা দিলেন জয়শংকর]
তবে এই দল নিয়ে তৈরি হয়েছে বেশ বিতর্ক। ভালো পারফর্ম করা সত্ত্বেও শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়েসওয়ালের বাদ পড়া হতাশ করেছে অনেককে। বলা ভালো, বেশ কিছু ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন তারকা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই এই বিষয়ে একহাত নিয়েছেন অজিত আগারকারকে এবং দাবি করেছেন যে তাঁদের বাদ দেওয়া উচিত হয়নি। একই সুর শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) গলায়। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেন।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
শ্রীকান্তের বক্তব্য, “দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়েসওয়াল পারফর্ম করছে। আইপিএলেও পারফর্ম করছে। ও কি ভুল করেছে? কি করে ওকে বাদ দিতে পারো?” প্রসঙ্গত, জয়েসওয়ালকে দলে না নেওয়া বিষয়ে অজিত আগারকার বলেছিলেন, “এটা দুর্ভাগ্যজনক। তবে অভিষেক শর্মা গত এক বছরে ভালো পারফর্ম করেছে। পাশাপাশি ও একটা বোলিং অপশন আমাদের দিতে পারে, যা দরকার।”(Krishnamachari Srikkanth)
উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে মোটামুটি ভালই খেলা তুলে ধরেছিলেন যশস্বী জয়েসওয়াল। যদিও আইপিএল থেকেই সেই ধারা চলছিল। গত আইপিএলে তিনি করেন ৫৫৯ রান। তবে তা ধারাবাহিকতা দেখানো সত্ত্বেও তিনি এশিয়া কাপ দলের সুযোগ পাননি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কবে আবার তাঁকে দেখা যায় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে। শেষবার তাঁকে এই ফরম্যাটে দেখা গিয়েছিল বছরখানেকেরও বেশি সময় আগে।


