রাজ্যের খবর

Asansol: স্বপ্ন পূরণে গ্রামবাসীর লড়াই, শিক্ষক না থাকলেও থেমে নেই পঠনপাঠন

ফলে কয়েকজন পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়েও তাদেরকে অন্য স্কুলে পাঠিয়ে দিতে হয়।

Truth of Bengal: আসানসোলের (Asansol) সালানপুর ব্লকের কালীতলা গ্রামের কল্যানেশ্বরী উচ্চ মাধ্যমিক স্কুল। স্কুলটি প্রায় ৫৭ বছরের পুরানো। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মাধ্যমিক স্কুলটি উন্নিত হোক উচ্চ মাধ্যমিকে।তাই উচ্চ মাধ্যমিকের স্কুলের জন্য আবেদন করা হয়েছিল ২০১৭ সালে। অনুমোদন পায় ২০২৩ সালে। ২৪ এর শিক্ষাবর্ষে চেষ্টা হয়েছিল উচ্চ মাধ্যমিক পঠন পাঠনের। কিন্তু কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ভূগোলের শিক্ষক ছিল না। এদিকে বোর্ড জানিয়ে দিয়েছে গেস্ট টিচার রাখা যাবে না।

[আরও পড়ুনঃ Cancer: গলার স্বর শুনে ক্যানসার আক্রান্ত কিনা বুঝে যাবে এআই!]

ফলে কয়েকজন পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়েও তাদেরকে অন্য স্কুলে পাঠিয়ে দিতে হয়। এই শিক্ষাবর্ষে পঠন পাঠনের জন্য এগিয়ে আসেন গ্রামের উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা। যাঁরা স্বেচ্ছা শিক্ষাদান করবেন পড়ুয়াদের।   তাঁদের ভরসাতেই  চালু হয় কল্যানেশ্বরী উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন।তাতে খুশী পড়ুয়ারা। খুশী গ্রামের মানুষ ও অভিভাবকরাও।(Asansol)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গ্রামের ছেলে মেয়েদের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ার জন্য আর যেতে হবে না ৫ কিলোমিটার দূরে সালানপুরের আছড়া হাই স্কুলে কিংবা ২০ কিলোমিটার দূরে আসানসোলের কোনও স্কুলে।উচ্চমাধ্যমিক স্কুলে  এখনও পর্যাপ্ত শিক্ষক নেই।অনেকেই অবসর নিয়েছেন।নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি।তাই একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াবে কে ? উচ্চ মাধ্যমিকের অনুমোদন কি বাতিল হয়ে যাবে ? পড়ুয়াদের স্বার্থে একথা আমরা বিধায়কের নজরে আনার চেষ্টা করি।(Asansol)

আসানসোলের সালানপুর ব্লকের কালীতলা গ্রামের এই কল্যানেশ্বরী উচ্চ মাধ্যমিক  স্কুলটি প্রায় 57 বছরের।  প্রশাসনের উদ্যোগে স্কুলটিতে সম্পূর্ণভাবে পঠন-পাঠন শুরু হলে তা শিক্ষার প্রসারের পক্ষে ভালো হবে বলে শিক্ষকও অভিভাবকরা মনে করেন।

 

 

Related Articles