রাজ্যের খবর

Nanur Rescue: ফের নানুর থানার পুলিশের সাফল্য, মঙ্গলকোট থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকা

দীর্ঘ খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাকে না পেয়ে নানুর থানায় একটি মিসিং ডায়েরি করেন।

Truth of Bengal: নানুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক নিখোঁজ নাবালিকা। গ্রেফতার করা হয়েছে এক নাবালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই নানুরের বেড়গ্রাম এলাকা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। দীর্ঘ খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাকে না পেয়ে নানুর থানায় একটি মিসিং ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পরপর তিনটি নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় নানুর থানায় বিরোধীরা ডেপুটেশন জমা দেয়। এরপরেই সক্রিয় হয় পুলিশ (Nanur Rescue)।

আরও পড়ুনঃ Asansol: স্বপ্ন পূরণে গ্রামবাসীর লড়াই, শিক্ষক না থাকলেও থেমে নেই পঠনপাঠন

তদন্তে উঠে আসে, ওই নাবালিকা আসলে এক নাবালকের সঙ্গে রাজস্থানে গিয়েছে। সূত্র ধরে নানুর থানার পুলিশ কৌশল নেয়। পরিবারের সদস্য গুরুতর অসুস্থ—এই অছিলায় ডেকে রবিবার মঙ্গলকোট থানা এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে তারা। ঘটনাস্থল থেকেই গ্রেফতার হয় ওই নাবালক। পুলিশ জানিয়েছে, ধৃতকে সোমবার বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে (Nanur Rescue)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

Related Articles