প্রযুক্তি

Cancer: গলার স্বর শুনে ক্যানসার আক্রান্ত কিনা বুঝে যাবে এআই!

২০২১ সালে গোটা বিশ্বে ল্যারিঞ্জাল ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১ লাখ।

Truth of Bengal: গলার স্বর শুনে এবার চিহ্নিত করা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি ক্যানসার আক্রান্ত কিনা। গবেষকরা এমন এক পদ্ধতি তৈরি করেছেন যার মাধ্যমে রোগীর গলার স্বরের আকুস্টিক ফিচার বিশেষ করে হারমোনিক টু নয়েজ রেশিও বিশ্লেষণ করে বিচার করা যাবে ল্যারিঞ্জাল বা ভয়েজ বক্স ক্যানসারে আক্রান্ত কিনা।(Cancer)

[আরও পড়ুনঃ SIR: এসআইআর ইস্যুতে আন্দোলনে বিরোধীরা, বিরোধীদের জবাব কমিশনের]

মেশিন লার্নিং অ্যালগোরিদম নির্ভর এআই অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার মাধ্যমে গলার স্বর শুনে বোঝা যাবে ল্যারিঞ্জাল ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ২০২১ সালে গোটা বিশ্বে ল্যারিঞ্জাল ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১ লাখ। ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে ল্যারিঞ্জাল ক্যানসারে আক্রান্ত হয়ে।(Cancer)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গত ৫ বছরে ল্যারিঞ্জাল ক্যানসারে চিহ্নিত হওয়ার সংখ্যা বেড়েছে ৩৫%-৭৮%। ভিডিও ন্যাজাল এন্ডোস্কোপিক আর বায়োপসির মাধ্যমে ক্যানসার চিহ্নিত করা যায়। ফ্রন্টিয়ার্স ইন ডিজিটাল হেলথ নামক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা দাবি করেছেন গলার স্বরের মাধ্যমে টোন, পিচ, স্বচ্ছতার মতো কোনো অস্বাভাবিকতা থাকলে তা খুব সহজে চেনা যাবে এআই প্রযুক্তির সাহায্যে। ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল ফেলো ফিলিপ জেনকিন্স এই গবেষণা চালান।(Cancer)

Related Articles