রাজ্যের খবর

Divine Flute: শ্রী কৃষ্ণের প্রিয় বাঁশি, হুগলির সবুজ কালী মন্দিরে শাস্ত্রীয় রাগে অনন্য জন্মাষ্টমী অনুষ্ঠান

In Hooghly’s iconic Haripal temple, classical flute renditions echoed from 3 PM to 7 PM, marking a rare Janmashtami celebration steeped in devotional music.

Truth Of Bengal: হুগলি , রাকেশ চক্রবর্তী: শ্রী কৃষ্ণের প্রিয় বাঁশি বাজিয়ে জন্মাষ্টমী অভিনব ভাবে পালন হল হুগলির হরিপাল বিধানসভার বিখ্যাত সবুজ কালী মন্দিরে(Divine Flute)। এদিন দুপর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবিচ্ছিন্ন সমবেত বাঁশিতে শাস্ত্রীয় সঙ্গীতের রাগ পরিবেশন হয়। অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন বিশিষ্ট বাঁশি বাদক রা,শ্রী মানিক কর্মকার, সঞ্জয় সরেন, মানস দে এবং বিখ্যাত বাঁশি বাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ছাত্র দেবজ্যোতি অধিকারী। মন্দিরের পক্ষ থেকে জানানো হয় সব জায়গা তেই কোথাও কেক কেটে বা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন চলছে।

[আরও পড়ুনঃ Poetic Triumph: পূর্বস্থলীতে ‘অমৃতকীর্তন কবিতার ৩২তম উৎসব’, নেট পরীক্ষায় র‍্যাংক-১ নিলুফা ইয়াসমিনকে সংবর্ধনা]

কিন্তু প্রতি বছর ই আমাদের এখানে ভগবানের প্রিয় বাঁশীর মাধ্যমে শ্রী কৃষ্ণ কে আহবান করা হয়,কারণ আমরা বিশ্বাস করি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে সহজেই লাভ করা যায়(Divine Flute)। এখানে সমবেত শাস্ত্রীয় সঙ্গীতের রাগ বৃন্দাবনি সারং পরিবেশন হয়,সব শেষে সমবেত কৃষ্ণ ভজন পরিবেশিত হয়।

FB POST:https://www.facebook.com/truthofbengal

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হুগলী জেলা পরিষদের মেন্টর ও সংস্কৃতিক কর্মাধ্যক্ষ ড. সুবীর মুখার্জি সহ আরো অনেকে সব শেষে এটাই বলা যায় এই অভিনব ভাবে জন্মাষ্টমী উদযাপন সত্যিই বিরল।