আন্তর্জাতিক

Volodymyr Zelenskyy:পুতিনের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কিকে ফোন ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ কী?

ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র জানিয়েছেন, প্রত্যেককে আলাদাভাবে পুতিন বৈঠকের নির্যাস জানিয়েছেন ট্রাম্প।

Truth of Bengal: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক সেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) ফোন করেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে দুজনের মধ্যে কথা। ওই ফোনালাপে পুতিনের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানালেন ট্রাম্প। শুধু জেলেনস্কিই নন, পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউরোপের আরও তিন রাষ্ট্রপ্রধান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজকেও ফোন করেন ট্রাম্প। এছাড়াও ফোনে কথা বলেন নেটো-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েনের সঙ্গে।

[আরও পড়ুনঃ Poetic Triumph: পূর্বস্থলীতে ‘অমৃতকীর্তন কবিতার ৩২তম উৎসব’, নেট পরীক্ষায় র‍্যাংক-১ নিলুফা ইয়াসমিনকে সংবর্ধনা]

ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র জানিয়েছেন, প্রত্যেককে আলাদাভাবে পুতিন বৈঠকের নির্যাস জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরই সুর নরম করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি গঠনমূলক সহযোগিতায় রাজি।’ এক্স হ্যান্ডেলে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘শান্তি অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টার সঙ্গে কাজ করার জন্য ইউক্রেন তার প্রস্তুতির কথা পুনরায় জানাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সঙ্গে রাশিয়ার নেতার বৈঠক এবং সেই বৈঠকে মূল আলোচ্য বিষয়ের কথা জানালেন। এই পরিস্থিতির উন্নতির জন্য আমেরিকার শক্তির প্রভাব থাকাটা গুরুত্বপূর্ণ।’ সেইসঙ্গে ট্রাম্পর সঙ্গে বৈঠকের পর পুতিন আশা করছেন, ইউক্রেনে শান্তির পথ প্রশস্ত হবে। সুরক্ষা সুনিশ্চিত করা হবে। রাশিয়া সত্যিই যুদ্ধ খতম করতে চায় বলেই মন্তব্য করেন সে দেশের প্রেসিডেন্ট।( Volodymyr Zelenskyy)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে পুতিন-ট্রাম্প বৈঠক হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি। বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘ এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব জেলেনস্কির। চাইলে তাঁর সঙ্গে আমারও যৌথ বৈঠক হতে পারে।’ অন্যদিকে, ট্রাম্পের এই মন্তব্যের কিছু সময় পরেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, আগামী সোমবারই তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।( Volodymyr Zelenskyy)

 

Related Articles