Bangar Fort: পুরাতাত্ত্বিক নিদর্শনে ঘেরা ইতিহাস বিজড়িত বাণগড়
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গঙ্গারাম শহরের কাছে বাণগড়ে কোটিবর্ষের রাজধানী দেবীকোটের পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
Truth of Bengal: ইতিহাসপ্রেমী হলে কয়েক দিনের ছুটির অবকাশে ঘুরে আসুন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কাছে বাণগড় থেকে। পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায় ইতিহাস বিজড়িত বাণগড়ে এলে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গঙ্গারাম শহরের কাছে বাণগড়ে কোটিবর্ষের রাজধানী দেবীকোটের পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। গুপ্ত যুগে উত্তরবঙ্গের নাম ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তি। কোটিবর্ষ ছিল অন্যতম জেলা বা বিশ্ব। সে সময় রাজধানী বাণগড়ের নাম ছিল দেবীকোট বা দেবকোট। পুরাকালে রাজা বালির ছেলে বাণ এখানে রাজত্ব করতেন (Bangar Fort)।
আরও পড়ুনঃ Independence Day: নানা ভাষা-নানা মতের ঐতিহ্য রক্ষার অঙ্গীকার স্বাধীনতা দিবসে
এখানকার প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন জায়গা খুঁড়ে মৌর্য ও ইসলাম যুগের নানান পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এখানে দেখা যায় পাল রাজত্বের সময়কার কালদিঘি ও ধলদিঘি নামে ২ দিঘি। দিঘির পাড়ে রয়েছে মুসলমান সাধক আটাশ ফকিরের মাজার। এছাড়াও দেখা যায় অনিরুদ্ধ আর ঊষার বিবাহমণ্ডপ। পুনর্ভার নদীর তীরে বক্তিয়ার খিলজির সমাধি দেখে নেওয়া যায়। বাণগড়ে আসলে অবশ্যই দেখে নিন ২৬০ বছর পুরনো কণ্টাজী মন্দির (Bangar Fort)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
১৭৫২ সালে মহারাজ প্রাণনাথের আমলে নির্মিত এই কৃষ্ণ মন্দির। নবরত্ন মন্দিরের দেওয়ালে টেরাকোটার অপূর্ব কারুকাজ রয়েছে। এছাড়াও গঙ্গারামপুরে রেখদেউল আঙ্গিকে নির্মিত প্রাচীন শিবমন্দির দেখে নিন। ১৫ কিমি দূরে তপনে লক্ষ্মণসেনের আমলে তৈরি তপনদিঘি দেখে নেওয়া যায়। বাণগড়ের শিববাটী গ্রামে রয়েছে বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষ গ্রানাইট পাথরের তৈরি ৪টি স্তম্ভ। কলকাতা থেকে সরাসরি ট্রেন বা বাসে চেপে যাওয়া যায় বালুরঘাটে। বালুরঘাট থেকে ৪৫ কিমি দূরে অবস্থিত গঙ্গারামপুর। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বেড়ানোর আদর্শ সময় (Bangar Fort)।






