Independence Day: নানা ভাষা-নানা মতের ঐতিহ্য রক্ষার অঙ্গীকার স্বাধীনতা দিবসে
বাঙালির উত্সবের ঢাকে কাঠি পড়লেই বিশ্ববাংলা আলোড়িত হয়।
Truth of Bengal: স্বাধীনতার লড়াইতে বাংলা পথ দেখিয়েছিল। বাংলার বিপ্লবীও স্বাধীনতা সংগ্রামীদের মাটি কামড়ে লড়াই আসমুদ্র হিমাচলের মানুষ কুর্নিশ করে। নেতাজী,ক্ষুদিরাম,প্রফুল্ল চাকী,মাস্টারদা সূর্য সেনের বাংলা এখন নানাভাবে কোণঠাসার মুখে। স্বাধীনতা আনতে যে বাংলার মানুষ জীবন বলিদান দিয়েছিল,তাঁদের মর্যাদা রাখার কথাই নতুন আঙ্গিকে তুলে ধরা হল রেডরোডে স্বাধীনতা দিবস-এর অনুষ্ঠানে। “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা” দেশাত্মবোধের এই সুর যেন বাংলার মানুষের মনের কথা ফুটিয়ে তোলে।(Independence Day)
[আরও পড়ুনঃ Toothpick Flag: টুথপিকে তিরঙ্গা! আসানসোলের অভিষেকের অনন্য দেশভক্তি]
বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয়। ধর্ম-ভাষার ভিন্ন ধারাকে বাঁচিয়ে রেখেই যে ভারত মাতার অখণ্ড সত্তার শিকড় বাঁধতে হবে তা যেন মনে করিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে। স্বাধীনতা দিবসের মঞ্চে সম্প্রীতির বার্তা দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতার কাঠামোকে মর্যাদা দিয়ে। রেড রোডে হিন্দু- সন্ন্যাসী থেকে মুসলিম, শিখ, খীষ্ট্রান সব সম্প্রদায়ের প্রতিনিধিরা হাতে হাত রেখে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন বিশেষভাবে।(Independence Day)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তাঁদের হাতে পদক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।বাঙালির ঐতিহ্যবাহী দুর্গাপুজো বিশ্বজনীন রূপ পেয়েছে। হেরেটিজ মর্যাদা মেলায় উত্সবকে ভুবনজুড়ে বিস্তৃত করে দেওয়ার প্রয়াস নিয়েছে বাংলার সরকার। দুর্গাঙ্গন তৈরির প্রয়াসও নেওয়া হয়েছে। বাঙালির উত্সবের ঢাকে কাঠি পড়লেই বিশ্ববাংলা আলোড়িত হয়। এবারও সেই পরম্পরার কথা দেখা যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের কথা তুলে ধরা হয়, রাজ্যের বিভিন্ন দফতরের মনোমুগ্ধকর ট্যাবলো নজর কাড়ে উপস্থিত দর্শকদের। পর্যটন দফতরের সাজানো গাড়ি এগিয়ে গেলে দর্শকাসনে আনন্দের ধ্বনি ওঠে। একের পর এক দফতরের সৃজনশীল প্রদর্শনী রেড রোডজুড়ে তৈরি করে উৎসবের মেজাজ। (Independence Day)






