চাকরি

WBHRB Recruitment: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিরাট নিয়োগ: ৫ হাজারের বেশি স্টাফ নার্স পদে আবেদনের সুযোগ

৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.hrb.wb.gov.in) মারফত।

Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ৫ হাজারের বেশি শূন্যপদে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন গ্রেড-২ স্টাফ নার্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মোট শূন্যপদ ৫০১৮। ১৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.hrb.wb.gov.in) মারফত। বেসিক বিএসসি নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ করলেই আবেদন করা যাবে। ভারতীয় নাগরিকরা আবেদনের যোগ্য (WBHRB Recruitment)।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের ‘সুদর্শন চক্র’-এ ধ্বংস অন্তত ছ’টি পাক যুদ্ধবিমান, জানালেন বায়ুসেনা প্রধান

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্টাফ নার্স পদে মোট শূন্যপদ ৫০১৮। এরমধ্যে বেসিক বিএসসি নার্সিং পদে শূন্যপদ ২৩৩০। পোস্ট বেসিক বিএসসি নার্সিং পদে শূন্যপদ ২৫২। জিএনএম (ফিমেল) পদে শূন্যপদ ২০৯২। জিএনএম (মেল) পদে শূন্যপদ ৩৪৪। আইএনসি ও স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে। ২০২৫ সালের ৭ আগস্টের আগে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা ফিমেল/মেল/মিডওয়াইফের রেজিষ্ট্রেশন করা থাকা আবশ্যক। বাংলা বা নেপালিতে কথা বলা, লিখতে পারা ও পড়ার ক্ষমতা থাকতে হবে। নার্সিংয়ে এমএসসি ডিগ্রি বা এক বছরের ক্লিনিক্যাল স্পেশালিটি ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে। বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। জেনারেল, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ২১০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না (WBHRB Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

কীভাবে করবেন আবেদন? কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে?

আবেদনপত্রের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের প্রাথমিক ভাবে বাছাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। নথিপত্র যাচাই করা হবে। Meducak পরীক্ষা নেওয়া হবে। ১৩ আগস্ট, সকাল ১০টা থেকে ৩ সেপ্টেম্বর দুপুর ২টোর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.hrb.wb.gov.in) মারফত। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, WBNC রেজিষ্ট্রেশন, ছবি, সই, পরিচয়পত্র) পিডিএফ /জেপিজি/পিএনজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিন। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে জমা দিন। সময়সীমা পেরিয়ে গেলে আবেদনপত্র গৃহীত হবে না (WBHRB Recruitment)।

Related Articles