স্বাস্থ্যক্ষেত্রে বহু শূন্যপদে নিয়োগ, আপনি কী পারবেন আবেদন করতে? জানুন বিস্তারিত
২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in মারফত।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গের জেলা পশ্চিম বর্ধমানে কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩২৭। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ৩২৭ শূন্যপদে কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫১, বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। স্টাফ নার্স পদে শূন্যপদ ৪১, বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে, বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। কাউন্সেলর পদে শূন্যপদ ৭, বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট (ইউ-এইচডব্লিউসি) পদে শূন্যপদ ৫২, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, এএনএম, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে। স্টাফ নার্স (ন্যাশনাল আরবান হেলথ মিশন) পদে শূন্যপদ ২০, বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৮, বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ডিপ্লোমা ও ডিএমএলটি পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, ডিপ্লোমা বা ডিফার্মা কোর্স করতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১৪৭, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। এএনএম, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে।
কীভাবে করবেন আবেদন
অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in মারফত। অনলাইনে অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। মেধার ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই করা হবে। লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ২৯ ডিসেম্বরের মধ্যে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট ও কাউন্সেলর পদে আবেদন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে হবে ২৬ ডিসেম্বরের মধ্যে। ২৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদের জন্য। ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।






