কলকাতা

Nabanna Protest: নবান্ন অভিযানে তুমুল ধস্তাধস্তি! মাথা ফাটল পুলিশের, আহত অভয়ার মা

এই ঘটনার পর নির্যাতিতার মা-বাবা প্রায় ২০ জন আন্দোলনকারীকে নিয়ে এগোন নবান্নোর দিকে বলে খবর।

Truth Of Bengal: পূর্ব ঘোষণা মতো আজ অভয়ার মা-বাবার নবান্ন অভিযানের ডাকে সাড়া দিয়ে পথে নামে বহু মানুষ। সেই সঙ্গে পথে নামে পতাকাবিহীন বিজেপি দলনেতা ও সমর্থকরা। প্রচুর বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় চারিদিকে। এদিন বিজেপি ও অন্য আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফেটেছে পুলিশের (Nabanna Protest)। এদিকে এদিনের সংঘর্ষে জখম হন অভয়ার মা। তাঁর মাথা ফুলে গিয়েছে।

জানা গিয়েছে, সংঘর্ষে তাঁর কপালের একপাশ ফুলে গিয়েছে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলা হয়। তিলোত্তমার মা বলেন, “টানাহেঁচড়া করা হচ্ছে। শাখা ভেঙে দিয়েছে আমার।” এই ঘটনার পর নির্যাতিতার মা-বাবা প্রায় ২০ জন আন্দোলনকারীকে নিয়ে এগোন নবান্নোর দিকে বলে খবর।

[আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের ‘সুদর্শন চক্র’-এ ধ্বংস অন্তত ছ’টি পাক যুদ্ধবিমান, জানালেন বায়ুসেনা প্রধান]

এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের ৯ আগস্ট এক ভয়ঙ্কর নৃশংসতার ঘটনা সামনে এসেছিল (Nabanna Protest)। তার আগের দিন রাতে আরজিকর হাসপাতালে এক জুনিয়র তরণী চিকিৎসককে ধর্ষণ করার পর খুন করা হয়েছিল। একাধিক আঘাতের চিহ্ন ছিল তাঁর শরীরে। সেই নৃশংস ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই একমাত্র দোষী সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই একইভাবে সিবিআই-এর তদন্তেও উঠে এসেছিল একমাত্র সঞ্জয় রায়ের নাম। কিন্তু সেই বিচারে অখুশি অভয়ার পরিবার ২০২৫ এর ৯ আগস্ট পথে নেমেছেন। মেয়ের বিচারের দাবিতে, আর সেখানেই আহত হলেন ‘মা’। মাথা ফুলল অভয়ার মা’র, মাথা ফাটল পুলিশের।

Related Articles