Nabanna Abhbijan: “বারবার বাধা দেওয়া হচ্ছে” পুলিশের বিরুদ্ধে অভিযোগ অভয়ার বাবার
আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়ার মা-বাবার তরফ থেকে।
Truth of Bengal: নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে । চারিদিকে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এরই মাঝে পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তোলা হয় মৃত মহিলা চিকিৎসকের বাবার তরফ থেকে। তাঁর বক্তব্য, প্রতিমুহূর্তে তাঁদের পুলিশি বাধার মুখোমুখি হতে হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে আদালত শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দেওয়া সত্ত্বেও পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছে।(Nabanna Abhbijan)
[আরও পড়ুনঃ Domkol: ডোমকলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক]
আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়ার মা-বাবার তরফ থেকে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণে পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার রাত দখলে নামেন অনিকেত-আশফাকউল্লাহদের জুনিয়র ডক্টরস ফ্রন্ট। মশাল হাতের মিছিল করা হয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এবং সেখানে হয় একটি সভা।(Nabanna Abhbijan)
যদিও শুক্রবার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নবান্ন অভিযানের জন্য তাদের কাছ থেকে অনুমতি চাননি আয়োজকরা। এখানেই শেষ নয়, তারা এটাও স্পষ্ট করে দিয়েছিল যে অনুমতি ছাড়া নবান্নে প্রবেশ করার চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।(Nabanna Abhbijan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
শনিবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে। একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়। এর মাঝে অভয়ার বাবা তাদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে তিনি বলেন, “আমাদের গাড়ির নম্বর সব জায়গা দেওয়া ছিল। কিন্তু তা সত্বেও লাগাতার আটকানো হয়েছে। পুলিশের সঙ্গে লুকোচুরি করে এখানে পৌঁছেছি। শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে হাই কোর্ট।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত কি হয় শনিবার। তবে আজ গোটা বাংলার নজর যে এই কর্মসূচির দিকে রয়েছে, তা না বললেও চলে।(Nabanna Abhbijan)






