Domkol: ডোমকলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক
তারপর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত রাখার অভিযোগে বাড়িতে থাকা এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
Truth of Bengal: মুর্শিদাবাদ জেলার ডোমকল (Domkol) থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঘোড়ামারা নিশ্চিন্তপুর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত রাখার অভিযোগে বাড়িতে থাকা এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
[আরও পড়ুনঃ Rodri: চোটের কারণে সেপ্টেম্বর অবধি মাঠের বাইরে থাকতে হবে রদ্রিকে]
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম সোহেল মণ্ডল (২০), বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল (Domkol) থানার ঘোড়ামারা নিশ্চিন্তপুর এলাকায়। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় ঘোড়ামারা নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা মৃত জিয়ারুল মণ্ডলের ছেলে বাড়িতে। সেই সময় বাড়িতে থাকা সোহেল মণ্ডলকে আটক করে পুলিশ। এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি সিঙ্গেল-শট আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গুলো বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে আজ দশ দিনের পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও পুরানো মামলা রয়েছে বলে জানাযায় পুলিশ সুত্রে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
পুলিশের প্রাথমিক অনুমান, ওই অস্ত্র কোনো অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল তার। তবে অস্ত্রের কোথায় থেকে নিয়ে এসেছিল এবং কি কারনে এই অস্ত্র ও কার্তুজ গুলো মজুত করছিলো তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।(Domkol)






