খেলা

ISL: আইএসএল-র সমস্যা শীর্ষ আদালতে দ্রুত মেটানোর আর্জি জানিয়ে ১১ ক্লাবের চিঠি ফেডারেশনকে

স্বাক্ষরকরা ক্লাবগুলির পক্ষ থেকে নাকি ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি এই ব্যাপারে ফেডারেশন সুপ্রিম কোর্টে যেতে রাজি না হয়, তাহলে ক্লাবগুলি নিজেরাই শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।

Truth of Bengal: ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল নিয়ে এখনও অনিশ্চয়তা অব্যাহত। তার মধ্যে আইএসএল-এ অংশ নেওয়া ১১টি ক্লাব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চিঠি দিয়ে অনুরোধ করেছে, যাতে ফেডারেশন দেশের শীর্ষ আদালতে বিষয়টি নিয়ে গিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই ১১টি ক্লাবের মধ্যে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান স্বাক্ষর করেনি। এবং স্বাক্ষরকরা ক্লাবগুলির পক্ষ থেকে নাকি ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি এই ব্যাপারে ফেডারেশন সুপ্রিম কোর্টে যেতে রাজি না হয়, তাহলে ক্লাবগুলি নিজেরাই শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন (ISL)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন দিল্লির এক পাঁচাতারা হোটেল আইএসএল-এ অংশ নেওয়া ১৩টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ১১টা দলের প্রতিনিধিরা। সেই বৈঠকে ফেডারেশন প্রেসিডেন্ট আইএসএল অনুষ্ঠিত হবে বলে জানালেও কবে তা শুরু হবে তা নির্দিষ্টভাবে ঘোষণা করতে পারেননি। ফলে এখনও যে আইএসএল নিয়ে অনিশ্চয়তা রয়েছে তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন স্বয়ং এআইএফএফ প্রেসিডেন্ট। সেই কারণে এই জটিলতার মাঝেই আগামী সেপ্টেম্বর মাস থেকে সুপার কাপ হবে বলে ঘোষণা করেন তিনি। সূত্রের খবর, এই বৈঠক শেষেই আইএসএল-এ অংশ নেওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা আলোচনা করে বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে দ্রুত যাতে সমাধান করা যায়, সে বিষয়ে চিঠি দেন (ISL)।

আরও পড়ুন: Nabanna Abhbijan: “বারবার বাধা দেওয়া হচ্ছে” পুলিশের বিরুদ্ধে অভিযোগ অভয়ার বাবার

প্রসঙ্গত, আইএসএল-র আয়োজক হচ্ছে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। ঝামেলার সূত্রপাত হয় তখন থেকেই যখন এফএসডিএল স্পষ্টভাবে ২০২৫-২৬ মরসুমের আইএসএল স্থগিতের নির্দেশ দেয়। তাদের দাবি, ২০১০ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মাস্টার্স রাইট চুক্তি সম্পন্ন হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির বৈধতা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। তার ফলে শীর্ষ আদালত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন কমিটি গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত এআইএফএফ-র সঙ্গে এফএসডিএল নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব নয়। এদিকে ক্লাবকর্তারা মনে করছেন, দেশের শীর্ষ আদালতে চলা এই মামলার নিষ্পত্তি আগামী সেপ্টেম্বর মাসের আগে হবে বলে মনে হয় না। সে কারণে ফেডারেশনকে ওই ১১টি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে তারা শীর্ষ আদালতের কাছে গিয়ে ব্যাপারটি নিয়ে দ্রুত সমাধান করার আর্জি জানিয়েছে (ISL)।

এদিকে আইএসএল ঘিরে যখন অনিশ্চয়তা অব্যাহত সেই সময়ই এই টুর্নামেন্টে অংশ নেওয়া বেঙ্গালুরু, চেন্নাইয়িন এফসি এবং ওড়িশা এফসি তাদের খেলোয়াড় থেকে শুরু করে কোচ এবং স্টাপোর্ট স্টাফদের বেতন স্থগিত করে দিয়েছে। ফলে ওই দলগুলির সঙ্গে যুক্ত সকলের ভবিষ্যৎই এখন ঝুলছে এক গভীর অনিশ্চয়তায়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ওই ১১টি ক্লাবের পক্ষ থেকে ফেডারেশন সচিবকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আমাদের বিনীত অনুরোধ বর্তমানে আইএসএল-সহ অন্যান্য প্রতিযোগিতার কথা মাথায় রেখে জটিল অবস্থার দ্রুত সমাধান করতে সুপ্রিম কোর্টে জরুরি তালিকাভূক্ত করে মামলাটির নিষ্পিত্তি করার আবেদন করা হোক। আমাদের বিশ্বাস আশাকরি দেশের শীর্ষ আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এবং আমরা সকলে মনে করি, এতে ভারতীয় ফুটবলের ভাল হবে।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে আইএসএল-এ খেলা ১৩টি ক্লাবগুলির মধ্যে ১১টি ক্লাবই অচলাবস্থা কাটাতে শীর্ষ আদলতে যাতে বিষয়টি তার আবেদনপত্রে স্বাক্ষর করেছে, সেখানে কেন কলকাতার দুই প্রধান স্বাক্ষর করল না। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের স্পনসর আরপিজি গ্রুপ এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইমামি। এই দুই কোম্পানির কর্তারা নাকি জানিয়েছেন, তারা ফুটবলকে ভালবাসেন, তাই আইএসএল-এ অংশ নেন। কিন্তু এফএসডিএল মামলা সংক্রান্তের বিষয়ে নিজেদের সামিল হতে চান না। তবে বিশেষ মারফত জানা গিয়েছে, শুধু কলকাতার দুই প্রধান-ই নয়, ওই আবেদনে স্বাক্ষর করেছে মোট আটটি ক্লাব। এমনকি তালিকায় স্বাক্ষর না করা কলকাতার দুই প্রধানের পাশাপাশি রয়েছে বেঙ্গালুরু এফসি-ও। এখন দেখার বিষয় ফেডারশেন প্রেসিডেন্ট ক্লাবগুলির কাছ থেকে পাওয়া এই চিঠির বিষয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করেন (ISL)।

Related Articles