ISL: আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝে সুপার কাপের পরিকল্পনা AIFF-এর
বৈঠকে সরাসরি যোগ না দিলেও ভার্চুয়ালিভাবে অংশগ্রহণ করে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি ওড়িশা এফসির কর্তারা।
Truth of Bengal: বৃহস্পতিবার নতুন দিল্লির এক পাঁচতারা হোটেলে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলিকে নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৈঠকের মূল বিষয়ই ছিল আগামী দিনে আইএসএল-র ভবিষ্যৎ কি হবে তা ঠিক করা। বৈঠকে সরাসরি যোগ না দিলেও ভার্চুয়ালিভাবে অংশগ্রহণ করে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি ওড়িশা এফসির কর্তারা। এর পাশাপাশি আইএসএল-র বেশ কিছু ক্লাব তাদের সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ফুটবলের বেতন বন্ধ নিয়েও মুখ খোলেন কল্যাণ চৌবে (ISL)।
আরও পড়ুন: Tilpara Barrage: তিলপাড়া জলাধারে ফাটল! বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ যান চলাচল
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বৈঠক থেকে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানান, ‘যেহেতু আইএসএল-র দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তাই ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে সুপার কাপ অনুষ্ঠিত হবে। এবং তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে। কেননা সুপার কাপে যে সমস্ত দলগুলি খেলবে তাদের উপযুক্ত প্রস্তুতির সময় দিতে হবে। এবং বিদেশি খেলোয়াড়রাও তাদের দলের সঙ্গে যোগ দিতেও সময় লাগবে। তবে চূড়ান্ত সূচি আমরা পরবর্তী বৈঠকের পরই ঘোষণা করতে পারব।’ এর পাশাপাশি চলতি বছর আইএসএল অনুষ্ঠিত হবে বলেও জানান কল্যাণ চৌবে (ISL)।

ফেডারেশন সভাপতির সুপার কাপ শুরু নিয়ে এমন মন্তব্যের পরই অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে, চলতি বছর আইএসএল-র ভবিষ্যৎ এখনও অন্ধকারেই রয়েছে। সে কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি সব কিছু ছেড়ে এখন সুপার কাপ নিয়ে উঠেপড়ে লেগেছেন। প্রসঙ্গত, এখনও আইএসএল-র ভবিষ্যৎ নিয়ে এফএসডিএল-র সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জট কাটেনি। দুই পক্ষের মধ্যে মাস্টার্স রাইটস চুক্তি নবীকরণ এখনও অবধি বিশ বাঁও জলে। যে কারণেই আইএসএল-র ভবিষ্যত অন্ধকারে রয়েছে (ISL)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
বুধবারের বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে বর্তমানে আইএসএল বেশ কিছু ক্লাবের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফদের বেতন বন্ধের প্রসঙ্গে ফেডারেশনের ভূমিকার কথা জানতে চাওয়া হলে কল্যাণ চৌবে বলেন, ‘এই বিষয়গুলি ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে ফেডারেশন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না। শুধু ভারতবর্ষের আইএসএল নয়, বিশ্বের সব সেরা লিগেই এমন নিয়ম প্রযোজ্য।’ উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন ফেডারেশন কাপের পরিবর্তে সুপার কাপ চালু করে ভারতীয় ফুটবল ফেডারেশন। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যে সুপার কাপের নিয়মবলী কি হবে তা নিয়ে ফেডারেশন সভাপতি আইএসএল-এ খেলা ক্লাবগুলির কর্তাদের সঙ্গে একপ্রস্থ কথা সেরে রেখেছেন। এবং সুপার কাপে চ্যাম্পিয়ন দল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশগ্রহণ করবে বলেও জানা গিয়েছে (ISL)।






