Tilpara Barrage: তিলপাড়া জলাধারে ফাটল! বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ যান চলাচল
তিলপড়া জলাধার থেকে ভাঙা ডিভাইডারের গেট গুলি বন্ধ রেখে বাকি গেট গুলি দিয়েধীরে ধীরে জল ছাড়া হচ্ছে ময়ূরাক্ষী নদীতে।
Truth of Bengal: তিলপাড়া জলাধারের (Tilpara Barrage) একাধিক জলবিভাজিকায় ফাটল বেড়েছে৷ বেশ কয়েকটি জলবিভাজিকা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেচ দফতর সূত্রে খবর, জেলায় ও ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে কোনও ভাবেই জল ধরে রাখা যাচ্ছে না তিলপাড়া জলাধারে৷ সেই অতিরিক্ত জল ছাড়তে গিয়েই ঘটছে বিপর্যয়৷ জলাধারের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জলাধারের উপর থাকা জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রিবাহী ও মালবাহী ছোট গাড়ি, অটো, টোটো চলাচলও বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ৷ শুধু মোটরবাইকে ও হেঁটে চলাচল করা যাচ্ছে৷ আগামীতে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে ফের ভাবনাচিন্তা শুরু করেছে সেচ দফতর ও প্রশাসন।
[আরও পড়ুনঃ আদিবাসী সংস্কৃতীর সঙ্গে একাত্ব, মুখ্যমন্ত্রীর বাঁশি বাজার ভিডিয়ো ভাইরাল]
যানবাহন নিয়ন্ত্রন করা হচ্ছে তিলপাড়া ব্রীজে। তিলপড়া জলাধার থেকে ভাঙা ডিভাইডারের গেট গুলি বন্ধ রেখে বাকি গেট গুলি দিয়েধীরে ধীরে জল ছাড়া হচ্ছে ময়ূরাক্ষী নদীতে। এদিকে,প্রাকৃতিক দুর্যোগে গঙ্গাসাগরে ভেঙে যাওয়া বাঁধ মেরামতি শুরু করেছে প্রশাসন। বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে কয়েক দিনের টানা বৃষ্টি ও সমুদ্র উত্তল থাকার কারণে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম এর সামনে ক্ষতিগ্রস্ত হয়েছিল এক নম্বর স্নানঘাট। ভেঙে পড়েছিল ইলেকট্রিক খুঁটি প্রশাসনের তরফ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে দেয়া হয়েছে।(Tilpara Barrage)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কংক্রিটের না হলেও যেহেতু বর্ষাকাল রয়েছে তাই আপৎকালীন বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন প্রান্তে জল যন্ত্রণার ছবি দেখা গেলেও সুন্দরবনের সেভাবে দেখা যায়নি কারণ চারিদিকে নদী রয়েছে জল নিকাশি ভালো থাকায় মুক্তির কয়েক ঘণ্টা বাদে জল বের করে দেয়া হয় নদীতে। জল যন্ত্রণার ছবি সেভাবে দেখা যায়নি তবে সুন্দরবনের যে সমস্ত নদী বাঁধ বেহাল রয়েছে দ্রুত মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন।(Tilpara Barrage)



