রাজ্যের খবর

Nadia Police Stations: নদিয়ার পাঁচটি থানায় শবদেহ সংরক্ষণে নতুন উদ্যোগ, প্রদান করা হল ফ্রিজার

চাপরা, ধুবুলিয়া, কালীগঞ্জ, পলাশীপাড়া, করিমপুর এই পাঁচটি থানাকে বর্তমানে দেয়া হল এই ফ্রিজার।

মাধব দেবনাথ, নদিয়া: নদিয়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় কৃষ্ণনগর পুলিশ জেলার পাঁচটি থানাকে শব দেহ সংরক্ষণ ফ্রিজার প্রধান করা হল। এদিন জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,জেলাশাসক এস অরুন প্রসাদ, এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানান, প্রথম পর্যায়ে পাঁচটি থানাকে এই শব দেহ সংরক্ষণ ফ্রিজার দেয়া হল (Nadia Police Stations)।

আরও পড়ুনঃ Ramnagar HIV: কিশোরীর দ্বারা ১৯ জন পুরুষের মধ্যে এইচআইভি সংক্রমণ, চাঞ্চল্য উত্তরাখণ্ডে

চাপরা, ধুবুলিয়া, কালীগঞ্জ, পলাশীপাড়া, করিমপুর এই পাঁচটি থানাকে বর্তমানে দেয়া হল এই ফ্রিজার। এ বিষয়ে সভাধিপতি আরো জানান, বিগতদিনে একটি পথ দুর্ঘটনার ঘটনায় মৃতদেহ থানায় রাখা ছিল তখনই তিনি এই মৃতদেহ সংরক্ষণের জন্য উদ্যোগী হয়েছিলেন কারণ যেভাবে মৃতদেহ রাখা থাকে সেখানে অনেক অসুবিধা সম্মুখীন হতে হয় পরিবারকে, সেই কারণেই তার চিন্তা-ভাবনা হয় যদি জেলার প্রতিটি থানায় এরকম মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হবে। তাই প্রথম পর্যায়ে এই ফ্রিজার প্রদান করা হল (Nadia Police Stations)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তবে আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ কিছু করার চিন্তা ভাবনা রয়েছে জেলা পরিষদের এমনটাই জানান তিনি। উল্লেখ্য রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়ক, প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে বহু মানুষ। মরদেহ পচে যাওয়ার কারণে বেরতে থাকে দুর্গন্ধ সেখান থেকে ছড়াতে পারে জীবাণু। তবে এই ফ্রিজার ব্যবহার করলে মরদেহ পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে কম। অর্থাৎ দুর্গন্ধ এবং জীবানু নাসের এক অন্যরকম পদ্ধতি বলে মনে করা হচ্ছে এই ফ্রীজার কে কেন্দ্র করে (Nadia Police Stations)।

Related Articles