ফিচার

Vivo T4: কম বাজেটে কোয়াড কার্ভড ডিসপ্লে-সহ T4R স্মার্টফোন আনল ভিভো

ফোনটি আর্কটিক হোয়াইট এবং টুইলাইট ব্লু রঙে মিলবে।

Truth of Bengal: স্মার্টফোনের বাজারে ফের একটি নতুন চমক নিয়ে হাজির ভিভো। এবার T4 সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে চমকপ্রদ লুকস ও ফিচারের স্মার্টফোন আনল ভিভো। 8GB+128GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১৭,৪৯৯ টাকা। এছাড়াও 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে ২১,৪৯৯ টাকা। ফোনটি আর্কটিক হোয়াইট এবং টুইলাইট ব্লু রঙে মিলবে। ৫ আগস্ট থেকে নয়া মডেলের স্মার্টফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর নির্বাচিত রিটেল স্টোরগুলি থেকে (Vivo T4)।

আরও পড়ুনঃ Sanjay Kapur: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু কি অস্বাভাবিক? কী জানালেন তদন্তকারীরা

ভিভোর নয়া মডেলের স্মার্টফোনে একটি 6.77 ইঞ্চি এইচডি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে কোয়াড কার্ভড ডিসপ্লের সুবিধা মিলবে। এছাড়াও মিলবে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা। স্ক্রিনটিকে Schott Xensation গ্লাস কোটিং প্রোটেকশনের সুবিধা দেওয়া হয়েছে। রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট।
ভিভোর স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি 50 MP –এর মেন সেন্সর। একইসঙ্গে একটি 2 MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে (Vivo T4)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ডুয়েল ক্যামেরা সেটআপের সঙ্গেই রয়েছে Aura লাইট। ভিভোর এই ফোনে দুর্দান্ত সেলফি ক্যামেরার সুবিধাও মিলবে। এই স্মার্টফোনে সামনের দিকে একটি 32 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মিলবে IP68+IP69 রেটিংয়ের ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধাও। ফোনে 5700mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে (Vivo T4)।

Related Articles