Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে বাজেটফ্রেন্ডলি রেঞ্জে স্মার্টফোন আনল Lava। নয়া মডেলের স্মার্টফোনের নাম হল Lava Bold N2 Pro। ৪ জিবি র্যাম ও ১২৮ স্টোরেজ মডেলের দাম পড়বে ৭৯৯৯ টাকা। গত বছর লঞ্চ করা হয়েছিল Bold N1 Pro ৷ তার আপডেটেড মডেল হিসেবে লঞ্চ করা হল Bold N2 মডেলটি। এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেস রেট, 128Hz ইন্টারন্যাল স্টোরেজ ৷
৬ এপ্রিল দুপুর ১২টা থেকে এই মডেলটি বিক্রি শুরু হবে। Lava Bold N2 Pro 4G মডেলে রয়েছে 6.67-inch HD+ LCD ডিসপ্লে ৷ Eclipse Grey এবং Aurora Gold রঙে মিলবে স্মার্টফোন। এই নয়া মডেলের স্মার্টফোনে মিলবে Unisoc T7250 প্রসেসর। 120 GB ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্মার্টফোনে। সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা ৷ 5000mAh ব্যাটারি রয়েছে স্মার্টফোনে। Android 15 রয়েছে।






