প্রযুক্তিফিচার

৫০০ টাকার মধ্যেই প্রিমিয়াম ইয়ারবাড! বাজারে এল Lyne-এর স্টাইলিশ কুলপড ও নেকব্যান্ড

Bluetooth 5.4 কানেক্টিভিটি রয়েছে

Truth of Bengal: সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন কাজ,কল এবং মিউজিক শোনার জন্য ইয়ারবাডের খোঁজ করছেন? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Lyne Originals CoolPods 11 Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাড এবং Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ড নামে নতুন দুটি ইয়ারবাড এনেছে। এই দুটি ইয়ারবাডে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ENC (Environmental Noise Cancellation) মতো ফিচার রয়েছে। CoolPods 11 Pro TWS ইয়ারবাডের দাম মাত্র ৫৯৯ টাকা। Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ডের দাম পড়বে ৪৪৯ টাকা।

Lyne CoolPods 11 Pro TWS ইয়ারবাডে ENC সাপোর্টের পাশাপাশি Bluetooth 5.4 কানেক্টিভিটি রয়েছে। একইসঙ্গে এই ইয়ারবাডে Clarity Mode রয়েছে। CoolPods 11 Pro ইয়ারবাডে চার্জিং কেস সহ ৬০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যাবে। একইভাবে এতে Type-C চার্জিং সাপোর্ট রয়েছে এবং টাচ কন্ট্রোলের সাহায্যে মিউজিক, কল এবং বিভিন্ন কাজ করা যায়। এছাড়া রিমোট ক্যামেরা ট্রিগার এবং ভয়েজ-চেঞ্জিং ফাংশন এর মতো ফিচার ও হাই-গ্লাস ফিনিশ এবং অ্যাগনোমিক ইন-ইয়ার ফিট রয়েছে। এই নেকব্যান্ডটির বিশেষত্ব হল ম্যাগনেটিক ইয়ারবাড ডিজাইন। এর ফলে ইয়ারবাডগুলি একইসঙ্গে জোড়া লাগালে ইয়ারবাড অফ হয়ে যাবে এবং আলাদা করলে আবার অন হয়ে যাবে।

Rover 14 Pro ওয়্যারলেস নেকব্যান্ডটিতে ৫০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যায় এবং Type-C ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ফিজিক্যাল কন্ট্রোল বোতাম রয়েছে। একইসঙ্গে নেকব্যান্ডটিতে LED ইনডিকেটর রয়েছে, এর ফলে কানেক্টিভিটি এবং চার্জিং স্টেটস সম্পর্কে জানা যায়। এই ওয়্যারলেস নেকব্যান্ডটি টেক্সচার্ড ফিনিশ এবং কার্বন-ফাইবার স্টাইল ডিজাইনে মিলবে নীল, অলিভ (গ্রিন) এবং কালো রঙে।