রাজ্যের খবর

River Flooding: হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল, আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ

Continuous heavy rains have raised Bhagirathi River levels in Nadia, forcing riverside villagers into knee‑deep water

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: গত দেড় মাসের লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল বেড়েছে নদীয়ার ভাগীরথী নদীতে। একদিকে যেমন বেড়েছে জলের স্রোত, অন্যদিকে বেড়েছে জলস্তর। ইতিমধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া, তারই প্রভাব নদীয়ার ভাগীরথী নদী তে। ব্যাপক চিন্তায় রয়েছে তীরবর্তী এলাকার মানুষ(river flooding)। যখন তখন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকায়। সেই কারণে রাতের ঘুম উড়েছে স্থানীয় মানুষের।

[আরও পড়ুনঃ Vivo T4: কম বাজেটে কোয়াড কার্ভড ডিসপ্লে-সহ T4R স্মার্টফোন আনল ভিভো]

তবে আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে থেকেই যাচ্ছে বন্যার আশঙ্কা। তবে তীরবর্তী এলাকার মানুষের দাবি, গত দু-তিন দিনে বিপদ সীমার উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল(river flooding)। ভাগীরথী নদীর তীরে একদিকে যেমন রয়েছে কৃষি জমি, অন্যদিকে তাঁত শিল্পের সাথে জড়িত থাকা শ্রমজীবী মানুষ রুটি রোজগারের কাজ করে নদী তীরবর্তীতে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

বর্তমান পরিস্থিতিতে হাঁটু জলে নেমে সেই কাজ করতে হচ্ছে তাদের। বাড়িতে রয়েছে ছোট ছোট শিশু, রয়েছে পশু, ও বৃদ্ধাবৃদ্ধ(river flooding)। সত্যি যদি প্লাবিত হয় তাহলে প্রত্যেককে নিয়ে সরকারি কলেজ কিংবা স্কুলে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে, এখন থেকেই চোখে মুখে আতঙ্ক গ্রাস করছে তাদের।

Related Articles