আন্তর্জাতিক

India Tariff: ভারতের উপর ফের শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, ২৪ ঘণ্টার মধ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা

এর আগে ইতিমধ্যেই ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল ভারতের উপর।

Truth of Bengal: ভারতের ওপর শুল্ক নিয়ে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপরে  মাত্রাতিরিক্তহারে  শুল্ক চাপানো হবে। এর আগে ইতিমধ্যেই ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল ভারতের উপর। সেই হার আরও বাড়ানো হতে পারে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘ ভারত আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, অথচ আমরা তাদের সঙ্গে তেমন কিছুই করি না। রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কিনছে ভারত (India Tariff)।

আরও পড়ুনঃ Russia Withdrawal: INF চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়াল রাশিয়া

এর ফলে তারা রাশিয়ার যুদ্ধযন্ত্রে জ্বালানি জোগাচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না।’ এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ভারতের মতো রুশ বাণিজ্য সহযোগীদের বিরুদ্ধে এ ধরনের হুমকিকে তারা রাশিয়ার বিরুদ্ধেই হুমকি হিসেবে দেখছে।পাল্টা মুখ খুলেছে ভারতও। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হুমকি ‘অন্যায্য ও অযৌক্তিক’। সরকার জানিয়েছে, ‘ রাশিয়া থেকে তেল আমদানি ভারতের জাতীয় প্রয়োজন। এতে দেশের সাধারণ মানুষকে সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ করা যায়।’ পাশাপাশি মন্ত্রকের বক্তব্য, যাঁরা ভারতকে নিশানা করছেন, তাঁরা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। অথচ তাদের সেই বাণিজ্য কোনও জাতীয় প্রয়োজনের জন্য নয় (India Tariff)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

উল্লেখ্য, ১ অগস্টের নির্ধারিত সময়সীমার আগেই ট্রাম্প প্রশাসন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।কারণ হিসেবে জানানো হয়েছিল ভারতে মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ এবং রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ও ব্রিকস-এ সক্রিয় অংশগ্রহণ। এই পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও তীব্র হয়ে উঠেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল (India Tariff)।

Related Articles