কলকাতা

Unity Call: “সকলকে এক হয়ে চলতে হবে” নির্বাচনের আগে দলকে বার্তা অভিষেকের

TMC’s Abhishek Banerjee instructs party workers to say ‘Joy Bangla’ whenever encountering BJP leaders, emphasizing unity and cultural pride before the 2026 West Bengal elections.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন(Unity Call)। ইতিমধ্যেই শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি, সকলেই ময়দানে নেমে পড়েছে দলের প্রচার করতে। তবে নির্বাচনের আগে একাধিক ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিশেষ করে অসম সরকারের তরফ থেকে পাঠানো এনআরসি নোটিশ ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্তা ও নির্যাতন ইস্যু হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্যে।

[আরও পড়ুনঃ Russia Withdrawal: INF চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়াল রাশিয়া]

এই পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Unity Call)। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তিনি বৈঠক করেন সকল নেতাদের সঙ্গে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক বার্তা দেন। সকলকে তিনি জানান যে গেরুয়া শিবিরের নেতাদের দেখলেই জয় বাংলা বলতে হবে। পাশাপাশি, সকলকে এক হয়ে চলার নির্দেশ দেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যখনই বিজেপি নেতাদের দেখবেন, তখন জয় বাংলা বলুন। বিধানসভা নির্বাচনের আগে দলের সকলকে একতা বজায় রাখতে হবে(Unity Call)। আমি-তুমির রাজনীতি চলবে না।” এছাড়াও দলীয় নেতাদের উদ্দেশ্যে আরো একাধিক পরামর্শ ও বার্তা দেন ঘাসফুল শিবিরের সেনাপতি। এবার দেখার বিষয় যে সম্প্রতি দলের অন্দরে যে অশান্তি তৈরি হয়েছে, তাতে দাগ টানা সম্ভব হয় কিনা। এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় দল, সেটাই এখন দেখার।