Russia Withdrawal: INF চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়াল রাশিয়া
মূলত ১৯৮৭ সালে স্বাক্ষরিত আইএনএফ (ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস) চুক্তির আওতায় ৫০০ থেকে ৫,৫০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল
Truth of Bengal: ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকার চাপ দিতে এবার বড়সড় ঘোষণা রাশিয়ার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, আমেরিকার সঙ্গে হওয়া বহুপাক্ষিক পারমাণবিক ও পরিবেশগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে রাশিয়া সম্পূর্ণভাবে প্রত্যাহার করছে। এর ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা আরও তীব্র আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন কূটনৈতিক মহল। মূলত ১৯৮৭ সালে স্বাক্ষরিত আইএনএফ (ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস) চুক্তির আওতায় ৫০০ থেকে ৫,৫০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল (Russia Withdrawal)।
আরও পড়ুনঃ Kalyan Banerjee: অভিষেকের বৈঠকে অনুপস্থিত কল্যাণ
২০১৯ সালে আমেরিকা অভিযোগ তোলে, রাশিয়া ওই চুক্তি লঙ্ঘন করছে, সেই কারণেই তারা একতরফা ভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়। এবার সেই পথেই হাঁটল মস্কোও। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানায়, তারা এখন আর ওই চুক্তির কোনও শর্ত মানবে না। ফিলিপিন্সে আমেরিকার টাইফুন মিসাইল লঞ্চার মোতায়েন এবং অস্ট্রেলিয়ায় ট্যালিসম্যান সাবের মহড়ার সময় ক্ষেপণাস্ত্র অনুশীলনের মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলিই এই সিদ্ধান্তের প্রধান কারণ। তাদের দাবি, এই পদক্ষেপগুলি রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে ‘প্রত্যক্ষ হুমকির’ মুখে ফেলছে।সেইসঙ্গে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য (Russia Withdrawal)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বাগ্যুদ্ধের জেরে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছেন তিনি। যদিও সেগুলি কোথায় মোতায়েন করা হবে, তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে কড়া সমালোচনা করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলার সময় সবাইকে খুবই সতর্ক থাকা উচিত।‘ সব মিলিয়ে, ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন চাপ, সাবমেরিন মোতায়েন ও পারমাণবিক চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসা সব মিলিয়ে রুশ-মার্কিন সম্পর্কে ফের নতুন করে উত্তেজনার আবহ তৈরি হল (Russia Withdrawal)।






