স্বাস্থ্য

Lip Discoloration: ঠোঁটে দেখা দিচ্ছে কালো দাগছোপ, ঘরোয়া উপাদানে কীভাবে দূর করবেন ঠোঁটের দাগছোপ

ঠোঁটে দাগছোপ দেখা গেলে কোনও ভাবেই এটাকে অবহেলা করবেন না।

Truth of Bengal: মানুষের সৌন্দর্যের মূল আকর্ষণীয় জায়গা হল মুখাবয়ব। নাক, ঠোঁট, চোখ, ভুরু এসব মুখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু সেই ঠোঁটে দাগছোপ পড়তে শুরু করলে সৌন্দর্য অনেকটাই মাটি হয়ে যায়। তাই ঠোঁটে দাগছোপ দেখা গেলে কোনও ভাবেই এটাকে অবহেলা করবেন না। বরং দেখে নিন ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান কীভাবে করতে পারেন (Lip Discoloration)।

ঠোঁটে কালো ছোপ কেন হয় জানেন?

অনেকের ঠোঁটেই কালো কালো ছোপ দেখা যায়। এই ছোপ অনেক কারণেই হয়। তাই এমন দাগ দেখা গেলে শুরুতেই সচেতন হন।

আরও পড়ুনঃ Parineeti Chopra: ‘‘খুব শীঘ্রই সুখবর দেব’’-মা হতে চলেছেন পরিণীতি! নিজেই জানালেন এই কথা

এই দাগ ছোপের কারণগুলি হল –

১। ভিটামিনের অভাব

ভিটামিনের অভাব ঘটলে এই দাগ হয়। বিশেষ করে বি১২-এর অভাবে। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। ভিটামিন সমৃদ্ধ খাবার খান।

২। জলের অভাব

জলের অভাবেও ত্বক রুক্ষ ও বিবর্ণ হয়। সে ক্ষেত্রে প্রচুর পরিমাণ জল খান, তরল জাতীয় খাবার বেশি খান।

৩। শরীরে আয়রনের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলেও এই সমস্যা দেখা যায়। কারো কারো রক্তে জন্মগত ভাবেই লোহার পরিমাণ বেশি থাকে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় অন্তর রক্তদান করুন। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করুন (Lip Discoloration)।

৪। অনেক ওষুধের কারণেও ঠোঁটে কালো ছাপ দেখা যায়। ক্যানসার, ম্যালেরিয়া ইত্যাদি রোগ প্রতিরোধক ওষুধের প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে।

৫। হাইপারপিগমেন্টেশনের একটি অন্যতম কারণ ঠোঁটের কালো ছোপের বিষয়ে। এই ক্ষেত্রে হরমোনের প্রভাব কাজ করে। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৬। অনেকের অ্যালার্জির কারণেও এমন সমস্যা হয়। লিপস্টিক, টুথপেস্ট, লিপবাম, হেয়ারডাই, হেয়ারলাইটেনিং ক্রিম ইত্যাদির কারণেও অ্যালার্জি হয়। তাই সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৭। থাইরয়েড হরমোন বেশি থাকা বা কম থাকার কারণেও এই সমস্যা হয়। এ ক্ষেত্রে ডাক্তার দেখান।

৮) ঠোঁটের দাগছোপ বিশেষ করে বেগুনি রঙের দাগছোপ দেখা গেলে তাকে বলা হয় venous lake। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অজ্ঞাত কারণে ঠোঁটে বেগুনি দাগছোপ দেখা যায়।

৯) মুখে দাঁতের ব্রেস, বাঁধানো দাঁতের কারণে ঠোঁটের ওপর চাপ পড়ে দাগছোপ হয়।

১০) তামাকের ও মদের নেশা থাকলে টক্সিন জাতীয় পদার্থের কারণে শরীরে বেশি পরিমাণে টক্সিন ঢুকবে। এর প্রভাবে ঠোঁটে দাগছোপ দেখা যায় (Lip Discoloration)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ঘরোয়া উপাদানের সাহায্যে কীভাবে ঠোঁটের দাগছোপ দূর হয়

মধু, লেবুর রস, অ্যাপেল সিডার ভিনিগার, গ্লিসারিন, জায়ফল, গোলাপ ফুলের পাপড়ি, হোয়াইট টি, হলুদ। দিনের যে কোনো সময় এই উপাদানের যে কোনো একটা গুঁড়ো বা তরল অবস্থায় ঠোঁটে নিয়মিত লাগিয়ে রাখলে দাগছোপ দূর হয়।

Related Articles