ChatGPT: সহজ হবে পড়াশোনা, পড়ুয়াদের জন্য কী উপহার আনল ChatGPT
এই নতুন ফিচার পড়ুয়াদের দ্রুত প্রশ্নের উত্তর দেবে।
Truth of Bengal: সহজ হয়ে উঠবে পড়াশোনা। এবার পড়ুয়াদের জন্য OpenAI চালিত ChatGPT প্ল্যাটফর্মে নিয়ে এল ‘স্টাডি মোড’। এই নতুন ফিচার পড়ুয়াদের দ্রুত প্রশ্নের উত্তর দেবে। পাশাপাশি সহজ সরল ভাষায় উত্তর দেবে। শুধু তাই নয়, স্টাডি মোডে স্টেপ-বাই-স্টেপ ব্যাখ্যা এবং স্টুডেন্টদের দক্ষতার ওপর ভিত্তি করে কাস্টোমাইজড ফিডব্যাক পাওয়া যাবে। আর এই মোড একেবারে ফ্রি (ChatGPT)।
আরও পড়ুনঃ Lip Discoloration: ঠোঁটে দেখা দিচ্ছে কালো দাগছোপ, ঘরোয়া উপাদানে কীভাবে দূর করবেন ঠোঁটের দাগছোপ
তবে আপাতত প্লাস, প্রো ও টিম প্ল্যান ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস করতে পারবেন। ইংরেজির পাশাপাশি স্টাডি মোডে আপাতত মোট ১১টি ভারতীয় ভাষায় সুবিধা নিতে পারবেন। আর এই মোডে ভয়েজ, ইমেজ এবং টেক্সট, তিন ধরনের ইনপুট সাপোর্ট করবে। ভারতে এই ফিচারটি বিটা টেস্টিংয়ের সময় দারুণ সাড়া পেয়েছে। নতুন স্টাডি মোড আইআইটি লেভেলের কঠিন প্রশ্ন চমৎকার ব্যাখ্যা দিতে পারবে বলে জানা গেছে (ChatGPT)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






