বিনোদন

Parineeti Chopra: ‘‘খুব শীঘ্রই সুখবর দেব’’-মা হতে চলেছেন পরিণীতি! নিজেই জানালেন এই কথা

Truth of Bengal: বলিউডে একের পর তারকা দম্পতির জীবনে নতুন সদস্যের আগমন ঘটছে। কেউ অন্তঃসত্ত্বা তো আবার কেউ আবারও সন্তান জন্মের সুখবর দিচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হল অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার নাম। বলিপাড়ায় এখন ঘুরছে তাঁদের বাবা মা হওয়ার গুঞ্জন।(Parineeti Chopra)

[আরও পড়ুনঃ Diamond Harbour: ডায়মন্ড হারবার হুগলি নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী]

যদিও এই প্রথম নয় এর আগেও ছড়িয়েছিল পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে এবার পরিণীতি(Parineeti Chopra) নিজেই জানালেন ‘‘খুব শীঘ্রই সুখবর দেব।’’। আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে পরিণীতি-রাঘবের বাবা মা হওয়ার গুঞ্জন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছেন পরিণীতি-রাঘব দুজনেই। সেখানেই পরিণীতির মা হওয়ার প্রসঙ্গত উঠতেই অভিনেত্রী বলেন, ‘‘আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।’’ স্বাভাবিকভাবেই স্ত্রীর মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান রাঘব। এখন দেখার সত্যিই কবে বাবা মা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি।(Parineeti Chopra)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরে বসেছিল বিয়ের আসর। সমস্ত পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে রাজকীয় ভাবে বিয়ে সেরেছিলেন পরিণীতি-রাঘব। এখন দেখার পরিণীতি-রাঘব এর ঘরে সত্যিই নতুন অতিথি কবে আসছে।

Related Articles