আন্তর্জাতিক

AI Jobs Threat: আপনার চাকরি কি AI-র টার্গেটে? মাইক্রোসফটের গবেষণায় প্রকাশ ৪০টি সবচেয়ে বিপজ্জনক পেশার তালিকা

বিশেষ করে, কোন ধরনের পেশা বা কাজগুলো এআই দ্বারা প্রতিস্থাপিত (replaced) হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যায়

Truth of Bengal: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ইতিমধ্যেই প্রবেশ করেছে। তবে ভবিষ্যতে এই প্রযুক্তির প্রভাব ঠিক কতটা হতে পারে—তা নিয়ে অনেকদিন ধরেই আশঙ্কা ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, কোন ধরনের পেশা বা কাজগুলো এআই দ্বারা প্রতিস্থাপিত (replaced) হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যায় (AI Jobs Threat)।

এই প্রেক্ষাপটেই এক গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করল মাইক্রোসফট। তারা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে কোন ৪০টি পেশা সবচেয়ে বেশি হারে এআই দ্বারা প্রতিস্থাপনের ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে ভাষান্তরকারী থেকে শুরু করে লেখক, সাংবাদিক, হিস্টোরিয়ান, কাস্টমার কেয়ার, বহু পরিচিত পেশার নাম (AI Jobs Threat)।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪০টি চাকরির তালিকা

১. দোভাষী ও অনুবাদক
২. ইতিহাসবিদ
৩. প্যাসেঞ্জার অ্যাটেনডেন্ট
৪. পরিষেবা বিক্রয় প্রতিনিধি
৫. লেখক ও সাহিত্যিক
৬. কাস্টমার সার্ভিস প্রতিনিধি
৭. CNC টুল প্রোগ্রামার
৮. টেলিফোন অপারেটর
৯. টিকিট এজেন্ট ও ট্রাভেল ক্লার্ক
১০. ব্রডকাস্ট অ্যানাউন্সার ও রেডিও ডিজে
১১. ব্রোকারেজ ক্লার্ক
১২. কৃষি ও গৃহ ব্যবস্থাপনা প্রশিক্ষক
১৩. টেলিমার্কেটার
১৪. কনসিয়ার্জ
১৫. রাজনৈতিক বিজ্ঞানী
১৬. সংবাদ বিশ্লেষক, রিপোর্টার, সাংবাদিক
১৭. গণিতবিদ
১৮. টেকনিক্যাল রাইটার
১৯. প্রুফরিডার ও কপি মার্কার
২০. হোস্ট ও হোস্টেস
২১. সম্পাদক
২২. বিজনেস শিক্ষক, উচ্চশিক্ষা
২৩. জনসংযোগ বিশেষজ্ঞ
২৪. ডেমোনস্ট্রেটর ও প্রোডাক্ট প্রোমোটর
২৫. বিজ্ঞাপন বিক্রয় এজেন্ট
২৬. নতুন অ্যাকাউন্ট ক্লার্ক
২৭. পরিসংখ্যান সহকারী
২৮. কাউন্টার ও রেন্টাল ক্লার্ক
২৯. ডেটা সায়েন্টিস্ট
৩০. পার্সোনাল ফিনান্স অ্যাডভাইজার
৩১. আর্কাইভিস্ট
৩২. অর্থনীতির শিক্ষক, উচ্চশিক্ষা
৩৩. ওয়েব ডেভেলপার
৩৪. ম্যানেজমেন্ট অ্যানালিস্ট
৩৫. ভূগোলবিদ
৩৬. মডেল
৩৭. বাজার গবেষণা বিশ্লেষক
৩৮. পাবলিক সেফটি টেলিকমিউনিকেটর
৩৯. সুইচবোর্ড অপারেটর
৪০. লাইব্রেরি সায়েন্স শিক্ষক, উচ্চশিক্ষা

যেসব চাকরি AI দ্বারা প্রতিস্থাপনের ঝুঁকিতে নেই

মাইক্রোসফট তাদের গবেষণায় জানিয়েছে, কিছু কাজ এখনো এমন রয়েছে যেগুলিতে AI-এর কার্যকারিতা খুবই সীমিত। সাধারণত এসব কাজের মধ্যে শারীরিক পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, বা মানবিক স্পর্শের প্রয়োজন হয়, যা এআই সহজে করতে পারে না। এই চাকরিগুলিতে এআই-এর অ্যাপ্লিকেবিলিটি খুব কম। নিচে এমন কিছু পেশার তালিকা দেওয়া হলঃ (AI Jobs Threat)

  • ফ্লেবোটোমিস্ট (রক্ত সংগ্রাহক)
  • নার্সিং সহকারী
  • বিপজ্জনক পদার্থ অপসারণ কর্মী
  • পেইন্টার ও প্লাস্টারার সহকারীরা
  • এমবালমার
  • প্ল্যান্ট ও সিস্টেম অপারেটর
  • ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
  • গাড়ির কাচ ইনস্টলার ও মেরামতকারী
  • জাহাজ ইঞ্জিনিয়ার
  • টায়ার মেরামতকারী
  • প্রোস্থোডন্টিস্ট
  • প্রোডাকশন সহকারী
  • হাইওয়ে রক্ষণাবেক্ষণ কর্মী
  • মেডিক্যাল ইকুইপমেন্ট প্রস্তুতকারী
  • প্যাকেজিং ও ফিলিং মেশিন অপারেটর
  • মেশিন ফিডার ও অফবিয়ারার
  • বাসন মাজন কর্মী
  • সিমেন্ট মেসন ও কংক্রিট ফিনিশার
  • অগ্নিনির্বাপণ কর্মীদের তদারক
  • ইন্ডাস্ট্রিয়াল ট্রাক ও ট্র্যাক্টর অপারেটর
  • চক্ষু চিকিৎসা সহকারী
  • মাসাজ থেরাপিস্ট
  • সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট
  • টায়ার নির্মাতা
  • ছাদের সহকারী কর্মী
  • গ্যাস কম্প্রেসার ও পাম্পিং স্টেশন অপারেটর
  • রুফার
  • রাউস্টআবাউট, তেল ও গ্যাস ক্ষেত্র
  • হাউসকিপিং কর্মী
  • রাস্তা পাকা ও টাম্পিং যন্ত্রচালক
  • লগিং ইকুইপমেন্ট অপারেটর
  • মোটরবোট অপারেটর
  • ওয়ার্ড অ্যাটেনডেন্ট
  • মেঝে ঘষা ও পালিশকারী
  • পাইল ড্রাইভার অপারেটর
  • রেলপথ রক্ষণাবেক্ষণ যন্ত্রচালক
  • ফাউন্ড্রি মোল্ড ও কোরমেকার
  • জল বিশুদ্ধিকরণ প্ল্যান্ট অপারেটর
  • ব্রিজ ও লক টেন্ডার
  • ড্রেজ অপারেটর

“AI Applicability” বা এআই প্রয়োগযোগ্যতা বোঝায়, কোনও কাজ বা চাকরি কতটা সহজে এআই দ্বারা করা সম্ভব, কিংবা সেই কাজে AI কতটা কার্যকরীভাবে সহায়তা করতে পারে।

যেসব কাজ ডেটা এন্ট্রি, অনুবাদ, লেখালেখি, বিশ্লেষণ বা রিপিটেটিভ প্রসেসের উপর নির্ভরশীল—সেসব ক্ষেত্রে AI অনেক বেশি কার্যকর। ফলে এই ধরণের পেশা বিপদের মুখে (AI Jobs Threat)।

অন্যদিকে, যে কাজগুলিতে শারীরিক শ্রম, স্থানীয় জ্ঞান, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া বা মানবিক সংবেদনশীলতা দরকার, যেমন নির্মাণ, স্বাস্থ্যসেবা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি—সেগুলি এখনও AI-র নাগালের বাইরে।

Related Articles