Ghatal Masterplan: ২০২৭ সালের মার্চের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান, জানালেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ
Truth of Bengal: বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান কবে শেষ হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ (Ghatal Masterplan)।
আরও পড়ুন: Milk Powder: বর্ষায় রুক্ষ ত্বকে জেল্লা আনবে গুঁড়ো দুধ! ঘরোয়া উপায়ে করে ফেলুন পরিচর্যা
মন্ত্রী জানান, “ঘাটালের চেহারা পাল্টে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেই দেখান। কেন্দ্র এক পয়সাও দেয়নি, রাজ্য সরকার নিজস্ব অর্থেই এই প্রকল্প বাস্তবায়ন করছে।” বিজেপিকে নিশানা করে মানসবাবুর কটাক্ষ, “ওদের কিছু নেতা শুধু ঘাটালে ঘুরে বেড়াচ্ছে আর মন্তব্য করে যাচ্ছে। অথচ প্রকল্প বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়াররা দিন-রাত পরিশ্রম করছেন। বন্যাপ্রবণ এলাকাগুলিতে কাজ জোরকদমে চলছে (Ghatal Masterplan)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
উল্লেখ্য, ঘাটাল মাস্টারপ্ল্যান দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ইস্যুতে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য লেগেই থাকে। সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রকল্প নিয়ে অভিনেতা-সাংসদ দেবকে নিশানা করেছিলেন। পাল্টা জবাবে দেবও নিজের অবস্থান স্পষ্ট করেন (Ghatal Masterplan)।






