স্বাস্থ্য

Milk Powder: বর্ষায় রুক্ষ ত্বকে জেল্লা আনবে গুঁড়ো দুধ! ঘরোয়া উপায়ে করে ফেলুন পরিচর্যা

বর্ষায় যখন বৃষ্টি হয় না তখন আর্দ্রতা বেশি থাকে। তাই বর্ষায় ত্বকের বিশেষ যত্নর প্রয়োজন। রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান হল গুঁড়ো দুধ।

Truth of Bengal: বর্ষার মরসুমে ত্বক হয়ে পড়ে রুক্ষ, শুষ্ক ও মলিন। পিগমেন্টেশনের সমস্যা দেখা যায়। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গিয়ে ব্রণ, ফুসকুড়ি, সংক্রমণের সমস্যা দেখা যায়। বর্ষায় যখন বৃষ্টি হয় না তখন আর্দ্রতা বেশি থাকে। তাই বর্ষায় ত্বকের বিশেষ যত্নর প্রয়োজন। রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান হল গুঁড়ো দুধ। খাওয়ার পাশাপাশি গুঁড়ো দুধ দিয়েই বর্ষায় করতে পারেন ত্বকের পরিচর্যা (Milk Powder)।

আরও পড়ুন: Malegaon blast: মালেগাঁও বিস্ফোরণ মামলা: আদালতের রায় ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি

গুঁড়ো দুধ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক যা দিয়ে করুন ত্বকের পরিচর্যা

১) গুঁড়ো দুধ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড থাকে বলে গুঁড়ো দুধ ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। মধু ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এই ফেসপ্যাক রুক্ষ ও শুষ্ক ত্বককে আর্দ্র ও জেল্লাদার রাখতে সাহায্য করে।

২) এক চামচ গুঁড়ো দুধ, এক চিমটে হলুদ গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ত্বকের দাগছোপ দূর করে। স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে। গুঁড়ো দুধ ও হলুদ গুঁড়ো ত্বকের মরা কোষ দূর করে। গোলাপ জল ত্বকের টোনিংয়ে সাহায্য করে (Milk Powder)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

৩) তৈলাক্ত ও ব্রণপ্রবন ত্বকে এক চামচ গুঁড়ো দুধ ও এক চামচ মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে লাগান। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। ছিদ্র আঁটসাঁট করে তোলে। গুঁড়ো দুধ ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়।

৪) গুঁড়ো দুধ, লেবুর রস ও টক দই মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। টক দইয়ে প্রাকৃতিক উৎসেচক, প্রোবায়োটিক রয়েছে যা ত্বকের মরা কোষ দূর করে। ত্বকে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। গুঁড়ো দুধ ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। লেবুর রস ত্বকের দাগছোপ দূর করে। রোদে পুড়ে লালচে ও কালো হয়ে যাওয়া ত্বকের ট্যান দূর করতে এই ফেসপ্যাক বিশেষ ভাবে কার্যকরী (Milk Powder)।