Uncategorized

IMEI: অনলাইনে হোক কিংবা অফলাইনে ফোন কিনেছেন? কীভাবে বুঝবেন ফোনটি আসল নাকি চোরাই

মাত্র একটা এসএমএস করেই সমস্ত রহস্যভেদ করা সম্ভব। এর জন্য ফোনের IMEI নম্বর জানতে হবে।

Truth of Bengal: আজকাল বাজারে প্রচুর সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পাওয়া যায়। বাইরে থেকে চকচকে প্যাকেজিং দেখে বোঝার উপায় থাকে না যে অনলাইনে বা অফলাইনে কেনা ফিচার ফোন বা স্মার্টফোন আসল নাকি চোরাই। অনেকে আবার কম দামে প্রিমিয়াম ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন।

আরও পড়ুন: Court Order: পুলিশের অনুমতি ছাড়া ২৮ জুলাই নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা, কড়া বার্তা হাইকোর্টের

কীভাবে বুঝবেন আপনার কেনা ফোন চোরাই নয় তো, ঘুরপথে চোরাই ফোন আপনার হাতে এসে পৌঁছেছে? আপনি বিপদে পড়বেন না তো?

মাত্র একটা এসএমএস করেই সমস্ত রহস্যভেদ করা সম্ভব। এর জন্য ফোনের IMEI নম্বর জানতে হবে। ফোনের বাক্সের গায়ে IMEI নম্বর লেখা থাকে। যদি বাক্স না থাকে তাহলে ফোনের ডায়াল প্যাড খুলে *#06# টাইপ করে সেন্ড বা কল বোতাম টিপুন। ১৫ ডিজিটের IMEI নম্বর স্ক্রিনে দেখা যাবে। লিখে রাখুন সেই নম্বর। ফোনের মেসেজ অ্যাপে গিয়ে KYM লিখে স্পেস দিয়ে IMEI নম্বর লিখে এসএমএস পাঠিয়ে দিন ১৪৪২২ নম্বরে। কেন্দ্রীয় সরকারের তরফে আপনাকে মেসেজ পাঠানো হবে। ব্ল্যাকলিস্টেড লেখা থাকলে ফোনটি চোরাই হবে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles