কলকাতারাজ্যের খবর

Court Order: পুলিশের অনুমতি ছাড়া ২৮ জুলাই নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা, কড়া বার্তা হাইকোর্টের

Calcutta High Court rules that no Nabanna protest will be allowed on July 28 without police permission.

Truth Of Bengal: অনুমতি ছাড়া ২৮ জুলাই নবান্ন অভিযান নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই বিষয়ক মামলার শুনানিতে হাইকোর্ট নির্দেশে বলেছে, ২৮ জুলাই থানার অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে(Court Order)৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাওড়ার এক ব্যবসায়ীর দায়ের করা মামলার নির্দেশে এদিন জানান, পুলিশের অনুমতি ছাড়া ওইদিন নবান্ন অভিযান করা হলে যদি ব্যবসায়ীদের ব্যবসা, সাধারণ মানুষের প্রতিদিনের কাজ বাধাপ্রাপ্ত হয় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

[আরও পড়ুন: itel: ভারতের প্রথম AI ফিচার ফোন! বাজারে এল itel Super Guru 4G Max]

নবান্ন অভিযান নিয়ে মামলাকারী মলয় দত্তের অভিযোগ ছিল, তিনি একজন ব্যবসায়ী । হাওড়া মঙ্গলাহাটে তাঁর দোকান রয়েছে । নিত্যধান মুখার্জি রোডে প্রায় 100 বছর ধরে তাঁদের পোষাকের ব্যবসা(Court Order)। লাগাতার প্রতিবাদ মিটিং ও মিছিলের জন্য তাঁদের ব্যবসা মার খাবে এই চিন্তায় তিনি উদ্বেগে রয়েছেন ৷ ২৮ জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের মিছিল হলে তাদের ব্যবসা প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য তিনি মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে । যদিও মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত (এজি) জানান, পুলিশ ওই মিছিলের অনুমতি দেয়নি । ফলে মামলাকারীর উদ্বেগের কিছু নেই ।

মামলাকারী ব্যবসায়ীর পক্ষের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আমাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাব। তবে সোশাল মিডিয়ায় ঘুরছে 9 অগস্ট অন্য আর একটি সংগঠনও নবান্ন অভিযানের ডাক দিয়েছে (Court Order)।” এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “সোশাল মিডিয়ায় ঘুরলেও পুলিশের কাছে এখনও এটা নিয়ে কোনও আবেদন আসেনি ।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও যদি কোনও মিছিল করা হয় এবং তাতে যদি ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষের কাজকর্মে অসুবিধা হয় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে(Court Order)। হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । সেপ্টেম্বর মাসে ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

Related Articles