Truth of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্তা ইস্যুতে এমনিতেই সরগরম বঙ্গ রাজনীতি। তার উপর সোমবার সোমবার মেয়ো রোডে সেনার ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তুলেছে। এবার এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার করে দেন যে যা ঘটেছে তা একেবারেই কাম্য নয় (Bengal Politics)।
আরও পড়ুনঃ Bangalore Murder: প্রেমে প্রতারণার বলি! বেঙ্গালুরুতে প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক
কুনাল ঘোষ বলেন, “আমাদের কর্মসূচি বন্ধ করার বা আন্দোলন ভাঙার চেষ্টা করা হচ্ছে সেনা নামিয়ে। আর্থিক বঞ্চনা, বিজেপি দল, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে না পেরে এবার সেনা নামানো হচ্ছে তৃণমূলকে ঠেকাতে। নির্দিষ্ট নিয়মে খোলা হবে যদি কোন ভুল-ত্রুটি থাকে। ডেক্রেটারস খুলবে।” এরপরই ঘাসফুল শিবিরের মুখপাত্র প্রশ্ন তোলেন যে সেনা কেন তা খুলবেন (Bengal Politics)।
যদিও তৃণমূলের তরফ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে তারা সেনাকে দিয়ে অকারণ সংঘাত তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে, সেই প্ররোচনায় পা দেবে না। বরং রানী রাসমণি রোডে নিয়ে আসা হবে প্রতিবাদী মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশ থেকে। কারণ সেই এলাকায় রয়েছে কলকাতা পুলিশের অধীনে। রাজ্য সরকার পরিষ্কার করে দিয়েছেন যে তারা আন্দোলন থেকে কোনভাবেই পিছিয়ে আসবে না (Bengal Politics)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এদিন সেনার মঞ্চ খোলার খবর জানাজানি হতেই তড়িঘড়ি মেয়ো রোড যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একহাত নেয় বিজেপিকে। তিনি মঙ্গলবার রাজ্যজুড়ে বড়সড় প্রতিবাদের ডাক দেন এবং দলের সকল নেতা, কর্মী ও সমর্থকদের যোগ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, এটাও স্পষ্ট জানিয়ে দেন যে মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হবে রানী রাসমণি রোডে। এবার দেখার শেষ পর্যন্ত কি হয় (Bengal Politics)।






