রাজ্যের খবর

Lalgola: রাজবাড়ির রক্ষাকালী মন্দির থেকে চুরি যাওয়া দান বাক্স মিলল বেলগাছের নিচে, চাঞ্চল্য লালগোলায়

লালগোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পরিষ্কার অভিযানের সময়ই উদ্ধার হয় দান বাক্সটি।

Truth of Bengal:  জঙ্গল পরিষ্কার করতে গিয়েই যা উদ্ধার তাতে চক্ষু চড়কগাছ হল সকলের। চুরি করেও হল না শেষ রক্ষা। লালগোলা (Lalgola) বিডিও অফিস সংলগ্ন ঐতিহাসিক রক্ষাকালী মন্দির থেকে চুরি যাওয়া দান বাক্স অবশেষে উদ্ধার করল পুলিশ। রাজবাড়ির আমবাগানে জঙ্গল সাফ করার সময় ওই দান বাক্সের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায় বেল গাছের নিচে ঘন জঙ্গলের মধ্যে। লালগোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পরিষ্কার অভিযানের সময়ই উদ্ধার হয় দান বাক্সটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ এবং সেটি উদ্ধার করে নিয়ে যায়।

[আরও পড়ুনঃ Court Order: পুলিশের অনুমতি ছাড়া ২৮ জুলাই নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা, কড়া বার্তা হাইকোর্টের]

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজকের জঙ্গল পরিষ্কার কার্যক্রমে হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে দান বাক্সের অংশবিশেষ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। গত দু’দিন আগে গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কেবলমাত্র দান বাক্সই চুরি করেনি, ভেঙে দেওয়া হয় মন্দিরের সিসিটিভি ক্যামেরাও। পরেরদিন সকালে মন্দিরের পুরোহিত প্রথম এই চুরির কথা জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়।(Lalgola)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, এই রক্ষাকালী মন্দির কেবল ধর্মীয় ক্ষেত্রেই নয়, ঐতিহাসিক গুরুত্বেও অনন্য। রাজবাড়ি আমলে নির্মিত এই মন্দিরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম্‌’-এর প্রথম পংক্তি রচনা করেছিলেন বলে স্থানীয় ঐতিহাসিকদের দাবি। ফলে এই মন্দির ঘিরে আবেগ, সংস্কৃতি এবং ইতিহাস একসূত্রে গাঁথা।(Lalgola)

দান বাক্স উদ্ধারের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এখনও পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, তদন্ত জারি রয়েছে এবং খুব শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles