Bad Road: দিগড়া–নগরা রাস্তার বেহাল দশা, চরম অব্যবস্থায় ৩০০ পরিবার
300 families in Kharagpur’s Changuwal-Digrada demand paved route for school access and emergency services.
Truth Of Bengal: খড়গপুর ‘দু’নম্বর ব্লকের ছাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দিগড়া থেকে নগরা যাওয়ার রাস্তা। যাকে আদতেও রাস্তা বললে রাস্তার অসম্মান হবে । প্রায় দশ বছর ওই এলাকার বাসিন্দারা পাকা রাস্তা কিংবা ঢালাইয়ের দাবি তুলে যাচ্ছেন বারংবার, তবে কোনভাবেই কোনো দিক থেকে কোনো সুরাহ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর(Bad Road)। ভাবতে পারছেন যাকে আমরা গর্ব করে রেল শহর খড়গপুর আখ্যা দিয়েছি সেই রেল শহরেরই কোলা হল থেকে একটু নিরবে মাত্র ২ কিলোমিটার এ গোলে, চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের, দিগড়া থেকে নগরা কিংবা শীর্ষি থেকে নগরা বিকল্প এই রাস্তাটিও একই অবস্থা । এই একটি রাস্তার ওপরই নির্ভরশীল এলাকার 300 থেকে 350 পরিবার , এই এলাকাতেই রয়েছে নগরা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় প্রায় ৮২ জন বাচ্চা তাদের শিক্ষা লাভের আশায় স্কুলে আসে।
[আরও পড়ুনঃ Pandua: নকল লটারি টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি]
তবে এই রাস্তা খারাপের ফলে প্রায় তারা স্কুল কামাই করছে বলে দাবি স্কুলের শিক্ষিকা রূপসী চট্টোপাধ্যায় পাল। এলাকায় কেউ অসুস্থ হলে কিংবা কোনো প্রেগন্যান্ট মহিলাকে প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়না এই রাস্তার ফলে(Bad Road)। চার চাকা তো দূরের কথা টোটো পর্যন্ত আসে না আমাদের গ্রামে। এম্বুলেন্স আসলে দাড়ায় দেড় কিলোমিটার দূরে এলাকাবাসীর দাবি এলাকার পঞ্চায়েত, প্রধান, বিডিও, পাশাপাশি নবান্নেতেও তারা তাদের লিখিত অভিযোগ জানিয়েছেন । বেশ কয়েকদিন আগে সাহেবরাও এসেছেন এলাকা পরিদর্শনে তবে সেখানেই তারপরে আর রাস্তার কোনো কিছুই এগোয়নি। এলাকার পঞ্চায়েত মিনু রানা জানান আমরা বারংবার ওপরমহলে জানিয়েছি রাস্তা খারাপের বিষয়ে, কিন্তু আমাদের কাছে টাকার অভাব ফান্ডে টাকা নেই। তাই সময় লাগছে রাস্তায় মেরামত করার।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে তিনি বলেন দিদিকে বলো প্রকল্পে , আমরা জানিয়েছিলাম জেলা পরিষদ থেকে লোক এসেছিল এলাকায় ঘুরে দেখে গেছেন, যতদূর শুনেছি একটি এস্টিমেট তৈরি হয়েছে হয়তো হলেও হতে পারে রাস্তা(Bad Road)। তিনি উল্টে সংবাদমাধ্যমকেই এই রাস্তা খারাপের বিষয়টি জনসমক্ষে তুলে ধরার আবেদন জানান। এলাকাবাসীর দাবি আমাদের কোন কিছুই চাই না শুধু মাত্র একটু রাস্তা তৈরি হোক যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি এই নরক যন্ত্রণা থেকে মুক্ত পেতে পারি।






