রাজ্যের খবর

‘আগুনের পরশমণি’ গেয়ে পূজো উদ্বোধন! সনাতনী চেতনা ও রাজনীতি নিয়ে সোচ্চার প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

সিদ্ধিবিনায়ক হাউসিং সোসাইটির পুজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের শ্রম এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায়, হুগলি: আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে রিষড়ার সুভাষ নগর সিদ্ধিবিনায়ক হাউসিং সোসাইটির পুজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের শ্রম এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের জানালেন যে পশ্চিমবঙ্গের শুধু যে মাত্র রাজনৈতিক পরিবর্তণ এসেছে তাই নয়। এর সঙ্গে সঙ্গে মানুষের একটা চেতনার উন্মেষণ ঘটেছে। আগে সনাতনীদের পিছিয়ে রাখা হতো বহু ক্ষেত্রে দুর্গাপূজাও করতে দেওয়া হতো না বাধা দেয়া হতো।

আজ কিন্তু মানুষের চেতনার উন্মেষ ঘটেছে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে। ভয়-মুক্ত সমাজে আজকে মানুষ উৎসবে অংশ নিচ্ছেন মাতোয়ারা হয়েছে এর যে রেশ তা আগামী প্রজন্ম কেও দিশা দেখাবে এবং মানুষ হয় মুক্ত পরিবেশে সমস্ত কাজ করতে পারবে । অন্যদিকে এই পুজোর উদ্যোক্তা রাহুল শর্মা জানালেন যে এ বছর আমাদের পূজো নবম বছরে পড়ল। আমাদের এই আবাসনের প্রায় পাঁচ হাজার মানুষ সিদ্ধিদাতার এই আরাধনায় অংশ নিচ্ছেন।

পুজোর সঙ্গে সঙ্গে আমরা তিন দিন এক পংক্তিতে সিদ্ধি বিনায়কের প্রসাদ গ্রহণ করব l এবং এর সঙ্গে সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় পূজা প্রাঙ্গণ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ভোজনে অংশ নেবেন বিভিন্ন নামিদামি শিল্পীরা। এখানকার পুজো উপলক্ষে শুধু মাত্র আবাসনের বাসিন্দারাই নয় আশপাশের মানুষরাও মহাসমারহে সিদ্ধি বিধায়কের আরাধনায় অংশ নিচ্ছেন।

Related Articles