Pandua: নকল লটারি টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
নাম্বার স্ক্যান করেও লটারির কোন বৈধ তথ্য না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৌরাঙ্গ।
Bangla Jago Desk: সোমবার রাতে পান্ডুয়ার (Pandua) খারাজিপাড়া এলাকার বাসিন্দা গৌরাঙ্গ বৈরাগী নামে এক ব্যক্তি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানায়। তার অভিযোগ, পূর্ব মেদিনীপুরের দীঘার গোবরা এলাকার বাসিন্দা সিদ্ধার্ত মন্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে সে পান্ডুয়ার বাজার থেকে ১২ ও ১৩ তারিখ পরপর দু’দিন কিছু দৈনন্দিন লটারি টিকিট কিনেছিল। কিন্তু সেই লটারি কোন রেজাল্ট দেখতে পায়নি গৌরাঙ্গ। নাম্বার স্ক্যান করেও লটারির কোন বৈধ তথ্য না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৌরাঙ্গ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নেমে আজ ভোরে সিদ্ধার্থ মন্ডল নামে ওই নকল লটারির বিক্রেতাকে পান্ডুয়ার স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
[আরও পড়ুনঃRailway Security: যাত্রী সুরক্ষায় রেলের বড় পদক্ষেপ, এবার অসংরিক্ষত কোচের যাত্রীদের জন্যও নতুন নিয়ম ]
কোথা থেকে লটারি কিনত ? কিভাবে বিক্রি করতো ? দীঘা থেকে এখানে এসে বিক্রি করতো নাকি এখানে কোন ঘর ভাড়া নিয়ে থাকতো ? এর সাথে আর কেউ জড়িত কিনা এরকম একাধিক প্রশ্নের উত্তর পেতে ধৃতকে আদালতে পেশ করে ১৪দিন পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। পান্ডুয়া (Pandua) ষ্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার চুঁচুড়া আদালতে পাঠাল পান্ডুয়া থানার পুলিশ।
[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal/ ]
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, বিভিন্ন ধরনের জাল টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে কেস হয়েছে। তদন্ত চলছে।এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তার খতিয়ে দেখছে পুলিশ। (Pandua)





