দেশ

Bengali Identity: ‘বাংলা বললেই বাংলাদেশি’, হিমন্তের মন্তব্যে ফুঁসছে বাঙালি

Assam CM Himanta Biswa Sarma’s comment labeling Bengali speakers as "Bangladeshi" sparks nationwide anger.

Truth Of Bengal: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় দেশ (Bengali Identity)। অসমের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যে জনগণনা হবে সেখানে নিজেদের বাংলা ভাষাভাষী পরিচয় দিলে তাকে বাংলাদেশী চিহ্নিত করা হবে। অর্থাৎ বাংলায় কথা বললে সে বিদেশি, সে বাংলাদেশী। অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, “ভাবুন তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, যাঁরা জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন, তাঁরা নাকি ‘অবৈধ বাংলাদেশি’!

বিজেপি, ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে, ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছেন। এই পুরো ঘটনাই বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ, যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশছাড়া করে দেওয়া, এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে। কিন্তু একথা জেনে রাখুন, আমরা কোনওদিন আমাদের রাজ্যের মানুষকে নিজের দেশেই ‘বিদেশি’ হয়ে যেতে দেব না।”

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বাঙালি সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলা থেকে যেসব পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের হেনস্থা করা হচ্ছে। এমনকি তাদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি বাঙালি বিরোধী। সেই বিজেপি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বাংলার মানুষ এর কড়া জবাব দেবেন (Bengali Identity)।

অসমের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর বাঙালিরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ উঠেছে, অসমে এনআরসি আতঙ্ক ছড়ানো হচ্ছে। বাঙালি বিদ্বেষ ছড়ানো হচ্ছে বিজেপি রাজ্যে। অসমের মুখ্যমন্ত্রীর এই নয়া নিদানে বিতর্কের ঝড় বইছে। রবীন্দ্রনাথ-নেতাজি-স্বামিজীর বাংলাকে অপমান করা হয়েছে। জাতি-হিংসার বিরুদ্ধে জনমত গড়ার আহ্বান শুভ বুদ্ধির সম্পন্ন মানুষের। বৈধ নথি থাকলেও রাজস্থান, অসম, দিল্লিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। কেন্দ্রকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু তারপরও নীরব কেন্দ্রের মোদি সরকার। যে বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে সেই বাংলাকেই বারবার বিজেপির অপমান নিয়ে সোচ্চার বাঙালি জাতি (Bengali Identity)।

Related Articles