আন্তর্জাতিক

China: অপারেশন সিঁদুর: “পাকিস্তানকে সাহায্য করিনি” ভারতীয় সেনার শীর্ষকর্তার দাবি ওড়ালো চীন

শত্রুদেশের একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি খতম করা হয় বেশ কয়েকজন জঙ্গি ও পাক সেনাকেও।

Truth of Bengal: অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে নাকি চীন সাহায্য করেছিল ভারতের মাটিতে হামলা চালানোর ক্ষেত্রে। এমনটাই গত শুক্রবার দাবি করেছিলেন ভারতীয় সেনার শীর্ষকর্তা। এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান প্রকাশ করল চীন। সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানালেন যে এটা পুরোপুরি অসত্য। তাঁর বক্তব্য, পাকিস্তানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকলেও তৃতীয় পক্ষকে আক্রমণ করে না তারা।(China)

[আরও পড়ুনঃ Husband Murder: পরকীয়ার জেরে স্বামীকে খুন, গোঘাটে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক]

মিং বলেন, “আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য জানা নেই। তবে এটুকু বলতে পারি যে পাকিস্তান ও আমাদের অন্যান্য প্রতিবেশীরা দীর্ঘদিনের বন্ধু। প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাই বলে আমরা নিশানা করি না তৃতীয় পক্ষকে।” এরপর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন নিং। তিনি বলেন, “দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নতি হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে। আমরা চাই বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরো ভালো হোক।”(China)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলা এবং হত্যার পর ‘অপারেশন সিদুর’ চালায় ভারতীয় সেনা। শত্রুদেশের একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি খতম করা হয় বেশ কয়েকজন জঙ্গি ও পাক সেনাকেও। শুধু তাই নয়, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে বাতিল করা হয় সিন্ধু জল চুক্তিও। অবশেষে পাকিস্তানের কাতর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। ভারতীয় সেনার শীর্ষকর্তা কয়েকদিন আগে দাবি করেছিলেন যে ভারতের মাটিতে পাকিস্তানকে হামলা চালাতে মদত দিয়েছিল চীন। এবার তার জবাব দেওয়া হল সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফ থেকে।(China)

Related Articles