Husband Murder: পরকীয়ার জেরে স্বামীকে খুন, গোঘাটে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
Jealousy Murder unfolds in Goghat as wife and her boyfriend conspire to kill husband; body discovered from forest, daughter witnesses crime and demands justice.
Truth Of Bengal: স্ত্রীর পরকীয়ার জেরে মর্মান্তিক পরিণতি গোঘাটের যুবকের। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করল স্ত্রী(Husband Murder)। এমনকি খুনের সময় মিতাকে তার প্রেমিক ফোন করেছিল। ফোনে থাকা অবস্থায় এই খুন হয়। রবিবার গোঘাটের রাজগ্রামে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনায় মৃত বরুণ দাসের বাবা গোঘাট থানায় বউমা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় মৃতের স্ত্রী মিতা দাস ও প্রেমিক তন্ময় দাস ও ওরফে তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।
[আরও পড়ুনঃ Infant Murder: হৃদয়বিদারক! ফুটন্ত জলে ফেলে নবজাতককে হত্যা, গ্রেফতার মা]
তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরকীয়ার জেরে স্ত্রী তার প্রেমিককে দিয়ে মদের আসর বসিয়ে স্বামীকে খুন করায়। মৃত্যু নিশ্চিত করার পর প্রেমিক ফোন করে তাকে(Husband Murder)। সেইসময় মৃতের নাবালিকা মেয়ে সেকথা শুনে ফেলে। ফোনে স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরই মিতা বলে ওঠে পথের কাঁটা সরে গেল। নাবালিকা মেয়ে তার মাকে জিজ্ঞাসা করে কাকে খুন করেছো। তখন মা বলে তোর বাবাকে। এরপর মা তার নাবালিকা মেয়েকে হুমকি দেয়, যদি কাউকে ঘটনার কথা জানায়, তাহলে তাকেও খুন করে দেবে। নাবালিকা মেয়ে আতঙ্কে প্রথমে কাউকে কিছু জানায়নি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
গত বৃহস্পতিবার বরুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। তারপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অথচ ওইদিন রাতেই তাকে খুন করা হয়েছিল। তারপরও বরুনের স্ত্রী বহাল তবিয়তে ছিল(Husband Murder)। এমনকী নিখোঁজ স্বামীকে খোঁজার ব্যাপারেও সে তৎপর হয়। পরিবারের দাবি, পুরোটাই নাটক করেছে মৃতের স্ত্রী। জানা গেছে পাশের গ্রামের যুবক তন্ময়ের সঙ্গে বছর দেড়েক আগে মিতার সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে মিতা তন্ময়ের হাত ধরে বাড়ি ছেড়েছিল। এক মাস আগে সে শ্বশুরবাড়ি ফিরে আসে। এই ঘটনায় মৃতের নাবালিকা মেয়ে তার মা সহ দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে।


