কলকাতা

Bengal Accelerates Investment: শিল্প বিনিয়োগে বড়সড় পদক্ষেপ রাজ্যের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই পদক্ষেপগুলির বাস্তবায়ন শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য রাজ্যে শিল্প স্থাপনকে সহজ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করে তোলা

Truth of Bengal: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পর থেকেই রাজ্য সরকার শিল্প বিনিয়োগে গতি আনতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই পদক্ষেপগুলির বাস্তবায়ন শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য রাজ্যে শিল্প স্থাপনকে সহজ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করে তোলা (Bengal Accelerates Investment)।

আরও পড়ুন: Kenya: সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত কেনিয়া, মৃত ১১

এই ধারাবাহিকতার অংশ হিসেবেই মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনারজি কমিটির বৈঠক। এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের একাধিক শীর্ষ আমলা, শিল্প দপ্তরের আধিকারিক ও বিনিয়োগ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন(Bengal Accelerates Investment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল—৩০৬৯টি বাণিজ্যিক প্রকল্পকে একসঙ্গে ছাড়পত্র প্রদান। ইস্পাত, পর্যটন, উৎপাদন, পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্র—সব মিলিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এই প্রকল্পগুলি ছাড়পত্র পেল। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, প্রশাসনিক জটিলতা কমিয়ে ‘সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স’-এর প্রক্রিয়া আরও মসৃণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

 

Related Articles