East Bengal FC: খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল আইএফএ-র
কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা চারেক আগে আইএফএ-র পক্ষ থেকে চিঠি দিয়ে সরকারিভাবে জানানো হয় এদিনের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না।
Truth of Bengal: মঙ্গলবার কলকাত প্রিমিয়ার ডিভিশনে ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে মাঠে নামার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল বিএসএস। কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা চারেক আগে আইএফএ-র পক্ষ থেকে চিঠি দিয়ে সরকারিভাবে জানানো হয় এদিনের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না।( East Bengal FC)
[আরও পড়ুনঃ Chaina: অপারেশন সিঁদুর: “পাকিস্তানকে সাহায্য করিনি” ভারতীয় সেনার শীর্ষকর্তার দাবি ওড়ালো চীন]
প্রসঙ্গত, লাল-হলুদ ব্রিগেড এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচে মেসার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচেই তারা আটকে যায়, সুরুচি সংঘের কাছে। কাজেই মঙ্গলবারের ম্যাচকে ইস্টবেঙ্গল কার্যত জয়ে ফেরার ম্যাচ হিসেবেই মনে করেছিল। প্রতিপক্ষ বেহালা-ও তাদের একটি ম্যাচে জেতার পাশাপাশি একটি ম্যাচ পরাজিত হয়েছে। ধারে ও ভারে বিনো জর্জের দলের থেকে অনেকটাই পিছনে ছিল বিএসএস। তাই বেহালার বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করে আগের দিন নিজেদের প্রস্তুতি সেরেছিল ইস্টবেঙ্গল।( East Bengal FC)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এদিকে ইস্টবেঙ্গল বনাম বিএসএস ম্যাচেই নয়, বাতিল করা হয়েছে কালীঘাট এমএস বনাম পাঠচক্রের ম্যাচটি-ও। এই ম্যাচটি নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে এই দুটি ম্যাচ আবার কবে অনুষ্ঠিত হবে, তা সময়মতো জানিয়ে দেওয়া হবে আইএফএ-র পক্ষ থেকে।( East Bengal FC)






