আন্তর্জাতিক

China Pakistan: আমেরিকার পর পাকিস্তানকে বড় ধাক্কা বন্ধু চীনের, নিন্দা পহেলগাও হামলার

Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তানকে বড় ধাক্কা দিল তাদের পরম বন্ধু চীন। টিআরএফকে জঙ্গি সংগঠন তকমা দেওয়া নিয়ে চীন যেই অবস্থান জানিয়েছে, তা পাকিস্তানের কাছে রীতিমতো এক ঝটকার সমান(China Pakistan)। সেই দেশের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার বলেছেন, “চীন বরাবরি সন্ত্রাসবাদের বিরোধিতা করে এসেছে। পহেলগাওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করেছি আমরা।”

[আরও পড়ুন: Abhijit Sarkar Murder: অভিজিৎ সরকার হত্যা মামলায় তিন পুলিশ জেল হেফাজতে, আগাম জামিনে রেহাই বিধায়কের]

এখানেই শেষ নয়, লিন জিয়ান আরো বলেন, “সন্ত্রাসবিরোধী সহযোগিতা শক্তিশালী করার জন্য এবং একসাথে আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব ধরে রাখার জন্য আঞ্চলিক দেশগুলিকে আহ্বান জানিয়েছে চীন।” যেভাবে টিআরএফ এবং লস্কর শব্দগুলি সরানো হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে চীন আপত্তি জানানোর পর, তাতে পাকিস্তান আশা করেছিল যে তাদের পাশে অন্তত চীন দাঁড়াবে(China Pakistan)। কিন্তু তা হয়নি। শুধু তাই নয়, পহেলগাও হামলার নিন্দার বিষয়টাও এক বড় অস্বস্তি তাদের কাছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর তরফ থেকে একটি বিবৃতি জারি করে টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা করা হয়(China Pakistan)। তাতে বলা হয়েছে, “দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্টকে আমাদের তরফ থেকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করানো হয়েছে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে।” এরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ধন্যবাদ জানায় আমেরিকাকে। নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রশংসা করেন ট্রাম্প প্রশাসনের। এবার দেখার ব্যাপার আগামী দিনে কোন পথে এগোয় এই বিষয়টি।

Related Articles